ইউক্রেন-রাশিয়া সঙ্কটে বাড়ছে জ্বালানির দাম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৩ পিএম

ইউক্রেন-রাশিয়া সঙ্কটের মধ্যে সারা বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ছে জ্বালানির দুইটির দাম।

ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি মূল্য সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক ব্যারেল তেলের দাম ছিল ৯৯.৩৮ ডলার।

ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে রাশিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়ায় জ্বালানির মূল্য আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সারা বিশ্বের শেয়ার বাজারেও রাশিয়ার এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে।

এদিকে, পুতিনের এই সিদ্ধান্তের প্রতিবাদে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে, আশঙ্কা করা হচ্ছে, তা আরোপিত হলে সারা বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ বিঘ্নিত হবে।

ম্যানইউলাইফ ইনভেস্টমেন্ট ম্যানেজেমেন্টের সু ত্রিন বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপিত হলে তারা অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমিয়ে দিতে বাধ্য হবে যার বড় ধরনের প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতির উপর।

আরও পড়ুন: রাশিয়ার পাঁচ ব্যাংক ও তিন ব্যক্তির ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা

ফিডেলিটি ইন্টারন্যাশনালের পরিচালক মাইক কুরি বলেছেন, আগামীতে এক ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

তিনি বলেন, সারা বিশ্বে ব্যবহৃত তেলের প্রতি ১০ ব্যারেলের একটি আসে রাশিয়া থেকে। একারণে তেলের মূল্য নির্ধারণের ক্ষেত্রে রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। 

আশঙ্কা করা হচ্ছে, এরকম পরিস্থিতিতে সারা বিশ্বেই তেল ও গ্যাসের পাইকারি মূল্যও বেড়ে যেতে পারে। যার জের ধরে খুচরা মূল্যও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের পর রাশিয়া হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। ইউরোপের অনেক দেশের গ্যাসের উৎসও রাশিয়া। এ দেশটিতেই সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদন করা হয়।


একাত্তর/জো

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এক নতুন ও বিধ্বংসী মোড় নিয়েছে। সোমবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জ্বালানি হাব আসালুয়েহতে অবস্থিত দেশটির বৃহত্তম গ্যাস ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ বিমান হামলা...
যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া তিন পরাশক্তি নেমেছে ক্ষমতা দেখানোর প্রতিযোগিতায়। কে কাকে ছাপিয়ে যাবে।
ইউক্রেনের আটটি অঞ্চলে বৃহৎ পরিসরে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় চলতি শীতের মধ্যে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে...
রাশিয়ার ভয়াবহ আক্রমণ থেকে নিজেদের আত্মরক্ষার ক্ষমতা বাড়ানোর জন্য একটি বড় চুক্তির আওতায় ফ্রান্সের তৈরি ১০০ রাফাল এফ-৪ যুদ্ধবিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাচ্ছে ইউক্রেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর