সবচেয়ে বড় নিরাপত্তা সঙ্কটে বিশ্ব: জাতিসংঘ মহাসচিব

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪২ পিএম

'শান্তিরক্ষী বাহিনী' হিসাবে আখ্যায়িত করে পূর্ব ইউক্রেনে মস্কোর পরিকল্পিত সেনা মোতায়েনের সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। রাশিয়ার প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

তার মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা সঙ্কটের মোকাবিলা করছে বিশ্ব।

জাতিসংঘ মহাসচিব মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ইউক্রেন নিয়ে একটি সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন বলে জানিয়েছে জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে।    

জাতিসংঘ মহাসচিব বলেন, রাশিয়া কর্তৃক দোনেতস্ক এবং লুহানস্ক অঞ্চলের কিছু এলাকাকে তথাকথিত স্বাধীনতা স্বীকৃতি দেওয়ার অর্থ হলো, ইউক্রেনের ভৌগলিক ও স্বার্বভৌমত্বের লঙ্ঘন।

উল্লেখ্য, পূর্ব ইউক্রেনের দোনেতস্ক এবং লুহানস্ক অঞ্চল দুইটি কার্যত রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঞ্চল দুইটির স্বাধীনতাকে একতরফা ভাবে স্বীকৃতি প্রদান করেন। সেই লক্ষ্যে সোমবার দুইটি অধ্যাদেশেও স্বাক্ষর করেন তিনি।

গুতেরেসের মতে, এরকম একতরফা পদক্ষেপ জাতিসংঘ সনদের নীতিমালার সাথে সরাসরি সংঘাতপূর্ণ।

এছাড়া পূর্ব ইউক্রেনে, রাশিয়ার নিজের ভাষায় বর্ণিত 'শান্তিরক্ষী' প্রেরণের পদক্ষেপেরও সমালোচনা করেন তিনি। কোনো অবস্থাতেই এরা 'শান্তিরক্ষী' নয় বলেও মন্তব্য করেন তিনি। 

গুতেরেস বলেছেন, একটি দেশের সৈন্য যখন অনুমতি না নিয়ে অন্য কোনো দেশে প্রবেশ করে, এরা তখন আর নিরপেক্ষ শান্তিরক্ষী থাকে না।

বিপজ্জনক এই পরিস্থিতিকে বিপর্যয়ের মুখে নিয়ে যেতে পারে সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ ও বিবৃতি প্রদান করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

গুতেরেস আরও বলেন, আলোচনা ও সংলাপের পথে ফিরে যাওয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। জাতিসংঘ এবং পুরো আন্তর্জাতিক ব্যবস্থাকে এখন পরীক্ষার মুখে দাঁড়াতে হচ্ছে এবং এই পরীক্ষায় আমাদের অবশ্যই উত্তীর্ণ হতে হবে।

এদিকে ইউক্রেন সীমান্তে আরও রাশিয়ান সৈন্য মোতায়েনের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা সমঝোতার বিষয়বস্তু নয়। 

অন্যদিকে ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। 

আরও পড়ুন: করোনায় একদিনে পাঁচ মৃত্যু, শনাক্তের হার পাঁচের ঘরে

যুক্তরাজ্য কর্তৃক রাশিয়ান পাঁচ ব্যাংক ও তিন ধনকুবেরের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর রাশিয়ায় পশ্চিমা অর্থায়ন বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

আর লুহানস্ক ও দোনেৎস্কে রাশিয়ান সেনা মোতায়েনের পর রাশিয়ায় অবস্থিত সকল ইউক্রেনীয় নাগরিককে অবিলম্বে রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে ইউক্রেন সরকার। 


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর