ইউক্রেন-রাশিয়া সংকটে বেসামাল বিশ্ব পণ্যবাজার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৫ পিএম

রাশিয়া ও ইউক্রেন বিশ্বের প্রধান দুই খাদ্যশস্য উৎপাদক দেশ। দুই দেশের মধ্যে বাড়তে থাকা অস্থিরতায় গম, ভুট্টা ও সূর্যমুখী তেল আমদানিকারকরা বিকল্প উৎস খুঁজছেন। 

এতে খাদ্যপণ্যের দাম বেড়ে কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পৌঁছেছে। শুধু তাই নয় বেসামাল হয়ে উঠছে জ্বালানি তেল ও সার্বিক পণ্যবাজার।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক গম রপ্তানির ২৯ শতাংশই আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। বৈশ্বিক ভুট্টা রপ্তানির ১৯ শতাংশ ও সূর্যমুখী তেল রপ্তানির ৮০ ভাগই করে এই দুই দেশ। 

আর ইউক্রেন হচ্ছে গম ও ভুট্টার অন্যতম বড় রপ্তানিকারক দেশ। যদি দেশটির রপ্তানি কোনো কারণে ব্যাহত হয়, তবে বিশ্বে এসব পণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যাবে

পণ্যবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের হিসাব অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় মূল্যবান ধাতু ও খাদ্যপণ্যের দামও বাড়ছে।

রয়টার্স বলছে, ইউক্রেনে হামলা হলে বাধার মুখে পড়তে পারে কৃষ্ণ সাগর দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল। এর প্রভাব হবে মারাত্মক। 

আরও পড়ুন: নিষেধাজ্ঞার বেড়াজালে রাশিয়াকে নিয়ন্ত্রণের চেষ্টা

এতে এ পথ দিয়ে আমদানি-রপ্তানি করা সব খাদ্যশস্যের দাম বেড়ে যেতে পারে। খাদ্যশস্যের অন্যতম চার রপ্তানিকারক দেশ ইউক্রেন, রাশিয়া, কাজাখস্তান ও রোমানিয়া। 

এই দেশগুলোর পণ্য রপ্তানি হয় কৃষ্ণ সাগরের বিভিন্ন বন্দর দিয়ে। ইউক্রেনে হামলা হলে প্রভাব পড়বে আর্থিক খাতেও। বেশি সমস্যায় পড়তে পারে ইউরোপের আর্থিক প্রতিষ্ঠানগুলো।

যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ খাদ্যশস্যের রপ্তানির প্রবাহকে ভয়াবহভাবে বাধাগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। 

বিশ্বে প্রাকৃতিক ধাতুর অন্যতম উৎপাদক ও রপ্তানিকারক দেশ রাশিয়া। ফলে বাড়বে মূল্যবান ধাতুর দাম। পশ্চিমা নিষেধাজ্ঞার শঙ্কার মুখে এর মধ্যেই নিকেল ও অ্যালুমিনিয়ামের দাম কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। 

রাশিয়ার প্রধান প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে সোনা, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, তামা, নিকেল, প্যালাডিয়াম ইত্যাদি।

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
ইরানের ওপর এ যাবতকালের সবচেয়ে বড় আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশ ও প্রতিষ্ঠানগুলোকে মার্কিন ডলারভিত্তিক বিশ্ব আর্থিক ব্যবস্থা থেকে...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর