নাগরিকরা চাইলেই অস্ত্র সরবরাহ, ঘোষণা জেলেনস্কির

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৯ পিএম

ইউক্রেনে রুশ সেনাদের অভিযান শুরুর পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সর্বসাধারণকে অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার সঙ্গে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়া সংবাদ সম্মেলনেই এই ঘোষণা দেন তিনি। 

এর আগেই রাষ্ট্রীয় গণমাধ্যমে নাগরিকদের মধ্যে যারা আগ্নেয়াস্ত্র চান, তাদের তা দেয়া হবে বলে প্রতিশ্রুতি ঘোষণা করেন ইউক্রেন প্রেসিডেন্ট। 

এর আগে, রুশ হামলা শুরুর আগে থেকেই ইউক্রেনের নাগরিকেরা অস্ত্র ও গুলি কেনা শুরু করেছিলেন। 

বুধবার অস্ত্রের দোকানগুলোর সামনে বড় ধরনের ভিড় লক্ষ করা গেছে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। 

আরও পড়ুন: পুকুরে পড়া সেই প্রাইভেটকার থেকে মদের বোতল উদ্ধার

উল্লেখ্য, হামলার আগেই ইউক্রেনের পার্লামেন্ট একটি খসড়া আইন অনুমোদন করে, যার মাধ্যমে নাগরিকদের অস্ত্র নিয়ে চলাফেরার সুযোগ দেওয়া হয়। এর পূর্বে অস্ত্র নিয়ে বাড়ির বাইরে যাবার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল।

এদিকে, ইউক্রেনের স্কুলগুলোতেও ছেলেমেয়েদের অস্ত্র চালানো শেখানো হয়। দেশটির প্রায় চার লাখ মানুষের যুদ্ধের অভিজ্ঞতা আছে। 

জানা গেছে, শুধু ফেব্রুয়ারি মাসেই ১০ হাজার নতুন অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। দেশটিতে এখন সব মিলিয়ে সাত লাখের বেশি মানুষের বৈধ অস্ত্র আছে।


একাত্তর/জো 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর