ইউক্রেনে হামলা বন্ধ করুন, পুতিনকে মোদী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০৬ পিএম

ইউক্রেনে সহিংসতা বন্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন। 

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নরেন্দ্র মোদী কূটনৈতিক আলোচনা এবং সংলাপের পথে ফিরে আসার জন্য সব পক্ষ থেকে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ঘটনাপ্রবাহ সম্পর্কে নরেন্দ্র মোদীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনে ভারতীয় নাগরিকদের বিশেষ করে ছাত্রদের নিরাপত্তার বিষয়ে ভারতের উদ্বেগ নিয়েও আলোচনা করেন বলে জানা গেছে।

দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কূটনৈতিক দলগুলো প্রাসঙ্গিক স্বার্থের বিষয়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে বলেও একমত হয়েছেন দুই নেতা।

এর আগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। 

টাইমস অব ইন্ডিয়া জানায়, বৃহস্পতিবার দিল্লিতে ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শান্তি ফেরাতে মধ্যস্থতা করার আহ্বান জানান। 

image


আরও পড়ুন: জেলেনস্কির অনুরোধে পুতিনের সাথে ম্যাক্রোঁর ফোনালাপ

টানা এক মাস ধরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার সকালে ইউক্রেনের ওপর হামলা চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে লড়াই অব্যাহত রয়েছে রুশ সেনা ও ইউক্রেন সেনাবাহিনীর মধ্যে। এর মাঝে ইউক্রেনের রাজধানী কিয়েভেও বড় ধরনের বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভ ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ।


একাত্তর/এসি

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর