রাশিয়ার প্রতি অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানালো ইউক্রেন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:১১ পিএম

ইউক্রেন-বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসেছে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। এমন পরিস্থিতে ইউক্রেন কর্তৃপক্ষ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আলোচনার মূল এজেন্ডা হবে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকসহ প্রতিনিধি দলটি সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছায়। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্য সময় সকাল ১১টায় এ আলোচনা শুরু হয়।

এদিকে রোববার এক ভাষণে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ আলোচনা নিয়ে খুব একটা আশাবাদী নন তিনি। কোনো অগ্রগতিও আশা করেন না। তবে পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ ‘পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ

সোমবার সকালেও ইউক্রেনের রাজধানী কিয়েভে আগ্রাসন অব্যাহত রেখেছে রুশ সেনারা। তবে শনিবার রাতের পর সোমবার প্রথমবারের মতো ঘরবাড়ি এবং আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি পায় স্থানীয় বাসিন্দারা।   

ইউক্রেনীয় কর্মকর্তাদের অভিযোগ, বেলারুশ সীমান্তের কাছে একটি স্থানে শান্তি আলোচনা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগেও রাশিয়া ইউক্রেনের বড় শহরগুলোতে গোলাবর্ষণ করেছে।

দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ আগের দিন রুশ বাহিনীর দখলে থাকলেও ইউক্রেনীয় বাহিনী এটি পুনরুদ্ধারে সর্বোচ্চ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 

উল্লেখ্য, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পঞ্চমদিনের মাথায় দুই পক্ষের মধ্যে এটিই প্রথম আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ফোনালাপের পর ইউক্রেনের এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর