ফুটবল থেকে রাশিয়াকে বহিষ্কার করল ফিফা

আপডেট : ০১ মার্চ ২০২২, ১২:৫১ পিএম

রাশিয়া ২০২২ বিশ্বকাপ থেকে বহিষ্কৃত হয়েছে এবং দেশটি ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ সব আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) উয়েফার সঙ্গে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ফিফা।

চলতি বছরের শেষের দিকে কাতার বিশ্বকাপের জন্য মার্চে বাছাইপর্বের প্লে-অফে খেলার কথা ছিল রাশিয়ার পুরুষদের দল। এ ছাড়া নারী দল জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করেছে।

আরও পড়ুন: রাশিয়ার প্রতি অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানালো ইউক্রেন

এ ঘোষণা ইউরোপীয় প্রতিযোগিতায় সম্পৃক্ত রাশিয়ান ক্লাবগুলোকেও ক্ষতিগ্রস্ত করবে৷

ফুটবলের বৈশ্বিক ও ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানায়, ফিফা ও উয়েফা আজ একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে সব রাশিয়ান দল-হোক জাতীয় প্রতিনিধি দল কিংবা ক্লাব দল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা এবং উয়েফার উভয় প্রতিযোগিতায় রাশিয়া নিষিদ্ধ থাকবে।

আগামী ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে পোল্যান্ডের সঙ্গে খেলার কথা ছিল রাশিয়ার। ফাইনালে জায়গা পেতে ২৯ মার্চ সুইডেন বা চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হতে পারত দেশটি। কিন্তু তাদের তিন সম্ভাব্য প্রতিপক্ষ জানিয়েছিল তারা ম্যাচ বর্জন করবে।



একাত্তর/এআর

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর