রাশিয়া-ইউক্রেন দ্বিতীয় বৈঠক: নাগরিকদের জন্য মানবিক করিডোর

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১০:৩৩ এএম

বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোর খুলতে সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া।

বৃহস্পতিবার (৩ মার্চ) উভয় পক্ষের প্রতিনিধি দলের দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক টুইটার পোস্টে বলেন, দ্বিতীয় দফা আলোচনা শেষ হয়েছে। দুর্ভাগ্যবশত, ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ফলাফল এখনও আসেনি। শুধু মানবিক করিডোর খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: রুশ হামলায় ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের অষ্টম দিনে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে রুশ ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের জন্য একটি উপায় বের করতে সম্মত হয়েছেন বলে রাশিয়ান প্রতিনিধিরা নিশ্চিত করেছেন।

রাশিয়ার প্রতিনিধিদলের প্রধান ও সাবেক সংস্কৃতিমন্ত্রী ভ্লাদিমির মেডিনস্কি বলেন, সামরিক সংঘর্ষের অঞ্চলে থাকা বেসামরিক নাগরিকদের বাঁচানোর বিষয়ে আমরা আজ সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, রাশিয়া বেসামরিক লোকদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি তারা যুদ্ধ পরিস্থিতিতে পড়েন, তাহলে মানবিক করিডোরগুলো ব্যবহার করার জন্য।


একাত্তর/এআর

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর