রুশ হামলায় ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০১:১৫ পিএম

যুদ্ধের আটতম ইউক্রেনে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এদিন রুশ বাহিনীর গোলাবর্ষণে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

এনারগোদারের মেয়র দিমিত্রো অরলভ জানায়, রাশিয়ান সেনাদের একটি বিশাল দল বৃহস্পতিবার গভীর রাতে নিকটবর্তী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে এগিয়ে যায়। এ সময় শহরের বিভিন্ন স্থান থেকে গোলা বর্ষণের শব্দ শোনা গেছে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, এর আগে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে হামলার আশংকার কথা জানিয়েছিলেন এনারগোদারের মেয়র দিমিত্রো। তিনি একটি অনলাইন পোস্টে বলেছেন স্থানীয় বাহিনী এবং রাশিয়ান সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন দিমিত্রো অরলভ।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, রাশিয়ান সৈন্যরা ট্যাঙ্ক নিয়ে এনারগোদারে প্রবেশ করেছে এবং দক্ষিণ-পূর্ব ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রটি দখলের জোর চেষ্টা চালাচ্ছে।

একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অরলভ বলেছেন, রাশিয়ান সেনাদের গোলাবর্ষণের ফলে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবন এবং ইউনিটগুলোতে আগুন লাগে। এ ঘটনায় বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

এদিকে হামলার অষ্টম দিনে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের তিন স্কুল ও এক উপাসনালয়ে হামলা চালায় রুশ সেনারা। খবর আল-জাজিরা।

খবরে বলা হয়, হামলায় সিটি কাউন্সিল ভবনের পাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার ৫ হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি ইউক্রেনের।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং আরও এক হাজার ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনিয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছে।



একাত্তর/এআর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর