প্রতিবেশীদের উত্তেজনা না বাড়াতে আহবান পুতিনের

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১১:০৭ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রতিবেশী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন, তারা যেন মস্কোর সঙ্গে আর উত্তেজনা বৃদ্ধি না করে। 

শুক্রবার (৪ মার্চ) এক টেলিভিশন বক্তৃতায় পুতিন দাবি করেন, প্রতিবেশী দেশগুলোর প্রতি কোনও অসৎ উদ্দেশ্য রাশিয়ার নেই। 

বক্তৃতায় পুতিন বলেন, 'আমি তাদের (প্রতিবেশী দেশগুলোকে) পরামর্শ দেব উত্তেজনা বৃদ্ধি না করতে। আর কোনও নিষেধাজ্ঞা না দিতে।' 

নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করার মতো কোনও কারণ আমি দেখি না বলেও মন্তব্য করেন তিনি। 

এ সময় পুতিন আরও বলেন, যদি আমরা কারো ওপর কোনও পদক্ষেপ নেই সেটি শুধুমাত্র তাদের অবন্ধু সুলভ আচরণের জন্য, রাশিয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিলে আমরাও পদক্ষেপ নেই। 

উল্লেখ্য, ইউক্রেন ছাড়া রাশিয়ার সঙ্গে সীমান্ত আছে বেলারুশ, নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, জর্জিয়া ও আজারবাইজানের সঙ্গে। 

প্রতিবেশীদের এই দীর্ঘ তালিকায় বেলারুশ বাদে বাকি দেশগুলোর সঙ্গে রাশিয়ার উষ্ণ সম্পর্ক নেই। 

রাশিয়ার বাকি প্রতিবেশীদের সবাই এখন তাদের বিরুদ্ধেই কথা বলেছে, চলমান যুদ্ধের বিরোধিতা করছে। 

এমনকি এই দেশগুলো রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সহায়তা দিচ্ছে, অন্য দেশকে সহযোগিতা পাঠাতে সহায়তা দিচ্ছে। 

প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্টের এমন বক্তব্য এমন সময় এলো যখন রাশিয়ার ওপর কীভাবে চাপ বাড়ানো যায়, তার পথ খুঁজে বের করার জন্য পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে এক বৈঠক শুরু করেছেন।


একাত্তর/এসজে

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
হাঙ্গেরির পূর্বাঞ্চলীয় একটি মহাসড়কে গভীর রাতে পোলিশ পর্যটকবাহী এক যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এক ফেসবুক পোস্টে হাঙ্গেরির...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণায় ইউরোপের প্রতিরক্ষা নীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের এই নতুন সিদ্ধান্তের কথা সামাজিক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর