যুক্তরাজ্য: কয়েকমাসে রুশ তেলে নিষেধাজ্ঞা, আওতামুক্ত গ্যাস

আপডেট : ০৮ মার্চ ২০২২, ১০:১১ পিএম

যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যও রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি নিষিদ্ধ করার কথা ভাবছে বলে জানায় বিবিসি। 

প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার (৮ মার্চ) একথা ঘোষণা করবেন বলে মনে করা হচ্ছে।

সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে, আগামী কয়েকমাসে পর্যায়ক্রমে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং রাশিয়ার গ্যাস এর আওতায় পড়বে না।

এদিকে, বৃটিশরা ইতোমধ্যেই তেলের বাজারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব টের পাচ্ছেন। 

রোববার (৬ মার্চ) রয়্যাল অটোমোবাইল ক্লাব (আরএসি) জানায়, যুক্তরাজ্যে পেট্রোলের দাম গড়ে প্রতি লিটারে ১ পাউন্ড ৫০ পেনি বেড়েছে।

এই যুদ্ধের কারণে গ্যাসের দামও বেড়েছে এবং যুক্তরাজ্যে বসতবাড়িতে বার্ষিক গ্যাসের বিল তিন হাজার পাউন্ড পর্যন্ত হয়ে যেতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে।

রাশিয়া থেকে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাজ্য ও ইউরোপে গ্যাসের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।


একাত্তর/জো 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রক্তক্ষয়ী সংঘাতের নেপথ্যেই নতুন করে বাণিজ্যিক মেরুকরণের জল্পনা শুরু হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা তথা মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার এবং রুশ...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
বৈদেশিক কর্মসংস্থান, তৈরি পোশাকশিল্পে নারীর অংশগ্রহণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে অনুসরণযোগ্য মডেল হয়ে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের। এ জন্য সামাজিক...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্যে নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হতে হবে।
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা এবং গাজায় ইসরায়েলের গণহত্যা ও যুদ্ধাপরাধ উন্মোচনে সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল শান্তিপুরস্কার লাভ করেছেন সাবেক আন্তর্জাতিক অপরাধ আদালতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর