উ. কোরিয়ার জাহাজে দ. কোরিয়ার গুলি, আটক সাত ক্রু

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০২:৪১ পিএম

উত্তর কোরিয়ার একটি জাহাজ ও সাত ক্রুকে আটক করেছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। এ সময় উত্তর কোরিয়ার একটি টহল জাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলিও ছোড়া হয়।

বুধবার (৯ মার্চ) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এজেন্সি বলছে, প্রাথমিকভাবে জাহাজটিকে মাছ ধরার নৌকা মনে হলেও কর্মকর্তারা বলেছেন যে এটি এখনও নিশ্চিত করা যায়নি। এরইমধ্যে আটক সাত ক্রু'কে জিজ্ঞাসাবাদ করছে কর্তৃপক্ষ।

ইয়োনহাপ আরও জানায়, আটক করা ক্রু সদস্যরা কর্তৃপক্ষকে বলেন যে তারা ‘নেভিগ্যাশন ভুলের’ কারণে সমুদ্রসীমা অতিক্রম করেন এবং উত্তর কোরিয়ায় ফিরে যাওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: তৃতীয় দফায় মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দিলো মস্কো

আরও পড়ুন: রাশিয়ার আগ্রাসনে ইউক্রেন ছেড়েছে আট লাখ শিশু

এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার একটি টহল জাহাজ দক্ষিণ কোরিয়া সীমান্ত অতিক্রম করেছিল। সে সময় প্রতিদ্বন্দ্বী দেশ দুটি "সমস্ত শত্রুতামূলক কাজ" বন্ধ করতে সম্মত হয়েছিল। 


একাত্তর/আরবিএস   

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর