চেরনোবিল বিদ্যুৎ বিচ্ছিন্ন, তেজস্ক্রিয়তা ছড়ানোর শঙ্কা ইউক্রেনের

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৮:১১ পিএম

রাশিয়া অধিকৃত ইউক্রেনের চেরনোবিল নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন। 

বুধবার (৯ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন নিউক্লিয়ার কোম্পানি এনার্জোএটমের বরাতে জানায়, ব্যবহৃত নিউক্লিয়ার জ্বালানী শীতলীকরণের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় তারা এই আশঙ্কা প্রকাশ করছে। 

এনার্জোএটম জানায়, ক্রেমলিন পুরোদমে হামলা শুরু করার পর বিদ্যুৎকেন্দ্রটি দখল করে নেয়। হামলায় এর সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হলেও যুদ্ধের কারণে তারা তা পুনঃনির্মাণ করতে পারছে না। 

নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্রটিতে প্রায় ২০ হাজার ব্যবহৃত জ্বালানি সন্নিবেশিত ছিল যা বিদ্যৎ সংকটের কারণে শীতল রাখা অসম্ভব বলে জানায় এনার্জোএটম। 

এনার্জোএটমের আশঙ্কা, এগুলো উত্তপ্ত হয়ে পড়লে পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। তেজস্ক্রিয় মেঘ বাতাসে ভেসে ইউক্রেনের অন্যান্য অংশসহ বেলারুশ, রাশিয়া ও ইউরোপে ছড়িয়ে পড়তে পারে। 

আর বিদ্যুতের অভাবে বিদ্যুৎকেন্দ্রের ভেন্টিলেশন ব্যবস্থাও ঠিকঠাক কাজ করবে না, যার ফলে বিদ্যুৎকেন্দ্রের কর্মীরা উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসতে পারে। 

এদিকে, মঙ্গলবার (৮ মার্চ) জাতিসংঘের নিউক্লিয়ার পর্যবেক্ষক ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) জানায়, তারা আর চেরনোবিলের তেজস্ক্রিয় বর্জ্য সংরক্ষনাগার থেকে কোনো উপাত্ত পাচ্ছে না। 

উল্লেখ্য, ১৯৮৬ সালে নিরাপত্তা পরীক্ষার সময় চেরনোবিলের চতুর্থ নিউক্লিয়ার রিঅ্যাক্টর বিস্ফোরিত হয়। এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় নিউক্লিয়ার বিপর্যয় হিসেবে বিবেচিত।


একাত্তর/জো 

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর