পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে ইউক্রেন অভিযান: রাশিয়া

আপডেট : ১৫ মার্চ ২০২২, ০২:০৬ পিএম

ইউক্রেনের বড় শহরগুলোর নিয়ন্ত্রণ পেতে অগ্রসর হচ্ছে রুশ সেনারা। পাশপাশি ইউক্রেনে রাশিয়ার 'বিশেষ সামরিক অভিযান' পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং সময়মতো ও সম্পূর্ণভাবে শেষ হবে বলে দাবি করেছে ক্রেমলিন। 

সোমবার (১৪ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এ মন্তব্য করেন।   

পেশকভ জানান, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর মতো যথেষ্ট ক্ষমতা রয়েছে রাশিয়ার। অভিযানটি মূল পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে এবং সময়মতো সম্পূর্ণভাবেই শেষ করা হবে।

তিনি আরও বলেন, ইউক্রেনের বড় শহরগুলোতে তাত্ক্ষণিক হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পুতিন, যাতে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি না হয়।

রাশিয়া চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে, যুক্তরাষ্ট্রের এমন দাবীকে ভিত্তিহীন হিসেবে উল্লেখ করেছেন পেশকভ। 

রাশিয়ার সেনাবাহিনী শহরগুলোতে আক্রমণ এড়িয়ে যাচ্ছে, তাদের মূল লক্ষ্য সামরিক অবকাঠামো। বেসামরিক নাগরিকরা তাদের হামলার লক্ষ্য নয় বলে দাবি করেছে তারা।

এ সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে অভিযোগ এনে পেশকভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইইউ নেতারা রাশিয়াকে ইউক্রেনের বড় শহরগুলিতে আক্রমণ করার জন্য বাধ্য করছে বলে মনে হচ্ছে।  

এদিকে মস্কো টাইমস বলছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের নেতাদের সাহায্যের অনুরোধে সাড়া দিয়ে পুতিন ২৪ ফেব্রুয়ারি এই বিশেষ অভিযানের নির্দেশ দেন বলে ভাষ্য রাশিয়ার।

আরও পড়ুন: হোসনি দালানে বোমা হামলা মামলার রায় আজ

তবে অভিযানের শুরু থেকেই পুতিন বলে আসছেন, ইউক্রেনের ভূখণ্ড অধিকার করার কোনো পরিকল্পনা নেই মস্কোর। দেশটিকে নিরস্ত্রীকরণ ও 'নব্য নাৎসিদের' থেকে মুক্ত করাই এই অভিযানের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

যদিও পুতিনের এই বক্তব্যকে যুদ্ধের ভিত্তিহীন অজুহাত হিসেবে অভিহিত করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কির সরকার। একইসাথে পুতিনকে হত্যাকারী ও ফ্যাসিস্ট হিসেবেও উল্লেখ করেছেন জেলেনস্কি। 

সবশেষ সোমবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে চতুর্থ দফার আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। মঙ্গলবার আবার আলোচনা হওয়ার কথা রয়েছে।


একাত্তর/আরবিএস  

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর