বাইডেন ও ট্রুডোকে নিষিদ্ধ করলো রাশিয়া

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০২:১১ পিএম

একের পর এক নিষেধাজ্ঞায় তিতিবিরক্ত রাশিয়া এবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জান্টিন ট্রুডোকে নিষিদ্ধ ঘোষণা করল। আমেরিকাকে পাল্টা জবাব দিতেই রাশিয়া এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা যায়।

মঙ্গলবার (১৫ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। এতে প্রেসিডেন্ট বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনসহ দেশটির বেশ ক’জন শীর্ষ সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

এতে বলা হয়েছে, রাশিয়ার ওপর অভূতপূর্ব নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ১৫ মার্চ থেকে মস্কোর ‘স্টপ লিস্ট’ আমেরিকার ১৩ ব্যক্তিকে রাখার হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

এই তালিকায় থাকার ব্যক্তিরা ভবিষ্যতে আর কোনদিনই রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। মস্কো আরো অভিযোগ করেছে, আমেরিকার পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে অকারণে গোটা বিশ্ব জুড়ে ভীতি তৈরি করা হচ্ছে। এই কারণেই আমেরিকার প্রেসিডেন্টসহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের রাশিয়ায় প্রবেশ নিষেধ নিষিদ্ধ করা হল।


একাত্তর/এআর

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় হামলার কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেয়ার পরদিনই ইউক্রেনজুড়ে যুদ্ধের অন্যতম ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার, চালানো এই ব্যাপক আকাশপথে হামলায়...
বর্তমান বিশ্বরাজনীতি এক গভীর সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে বিশ্বব্যবস্থা গড়ে উঠেছিল, তা আজ এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জের মূল...
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের একটি ভিলায় বিশাল গোলটেবিল বৈঠকে মুখোমুখি হয়েছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং...
বিশ্বজুড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত এবং বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসেছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় এ ঘটনা ঘটে।
গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মনে করছে সরকার। এ বিষয়ে মালিক ও শ্রমিকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 
আগামী চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য উদ্যোক্তা হতে আগ্রহীদের নিয়ে ‘এসএমই সৃষ্টি’ নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
দুই বছর বিরতির পর আবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীতে ফিরছে বাংলাদেশী নির্মাতার সিনেমা। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর বসবে উৎসবটির ৩২তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে নির্মাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর