বিশ্ব সুখী দেশের তালিকায় বাংলাদেশ ৭ ধাপ এগিয়েছে

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১১:৫৮ পিএম

বিশ্ব সুখী দেশের সূচকে বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে।  প্রতিবেশী ভারত, পাকিস্তান, মিয়ানমার এবং শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে  রয়েছে  বাংলাদেশ।

জাতিসংঘ-স্পন্সরড ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ শুক্রবার প্রকাশিত অনুযায়ী, ১৪৬টি দেশের মধ্যে বাংলাদেশ ৯৪তম স্থানে রয়েছে।

সুখী দেশের সূচকে ভারত, পাকিস্তান, মিয়ানমার এবং শ্রীলঙ্কা যথাক্রমে ১৩৬তম, ১২১তম, ১২৬তম ,১২৭তম এবং নেপাল  ৮৪তম স্থানে রয়েছে।

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্কের একটি প্রকাশনা। এটিতে তাদের নিজস্ব জীবন মানের উপর ভিত্তি করে জাতীয় সুখের নিবন্ধ এবং র‌্যাঙ্কিং রয়েছে, প্রতিবেদনটি বিভিন্ন জীবন মানের উপাদানের সঙ্গেও সম্পর্কিত।

আগের বছরের প্রতিবেদনে ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।

বিশ্বে সুখী দেশের  সূচকে পঞ্চম বারের মতো শীর্ষে রয়েছে  ফিনল্যান্ড।  তারপর   রয়েছে যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, সুইডেন, নরওয়ে, ইজরায়েল এবং নিউজিল্যান্ড ।

তালিকায় আফগানিস্তান সবচেয়ে অসুখী, তারপরে রয়েছে লেবানন, জিম্বাবুয়ে, রুয়ান্ডা, বতসোয়ানা, লেসোথো এবং সিয়েরা লিওন।


একাত্তর/আরবিএস

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর