ইউক্রেন যুদ্ধকে ব্রেক্সিটের সাথে তুলনা করে তোপের মুখে বরিস

আপডেট : ২০ মার্চ ২০২২, ০১:১৩ পিএম

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনিয়দের সংগ্রামকে ব্রেক্সিটের সময় ভোটদানকারী ব্রিটিশদের সাথে তুলনা করে সমালোচনার মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 

শনিবার (১৯ মার্চ) ব্রিটিশ কনজারভেটিভ পার্টির বসন্তকালীন কনফারেন্সে এক ভাষণে এ তুলনা করেন তিনি। 

এসময় তিনি বলেন, ইউক্রেনিয়দের মতো ব্রিটিশদেরও 'স্বাধীনতাকে বেছে নেয়ার' সহজাত প্রবৃত্তি রয়েছে। এর উদাহরণ হিসেবে ২০১৬ সালে অনুষ্ঠিত ব্রেক্সিট ভোটের প্রসঙ্গ টানেন তিনি। 

জনসনের এ মন্তব্যকে ব্রিটিশ, ইউক্রেনিয় ও কাণ্ডজ্ঞানের প্রতি 'অপমানজনক' বলে আখ্যা দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের সাবেক সভাপতি ডোনাল্ড টাস্ক। 

আরও পড়ুন: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাকে আপত্তিকর বললো চীন

এদিকে কনজারভেটিভ নেতা লর্ড বারওয়েল বলেন, গণভোটে ভোট দেয়াকে কোনোমতেই যুদ্ধে নিজের জীবন বিপন্ন করার সাথে তুলনা করা যায় না।

এর আগে সানডে টাইমসের সাথে এক সাক্ষাৎকারে রাশিয়ার ইউক্রেন অভিযানের বিরুদ্ধে নিন্দা জানাতে চীনের প্রতি আহবান জানান বরিস জনসন। 

এ ইস্যুতে চীন তার নিরপেক্ষ অবস্থান নিয়ে দোটানায় ভুগছে বলে মন্তব্য করেন তিনি। 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর