সৌদি আরবে ড্রোন হামলা

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৮:৫৩ পিএম

সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একাধিক জ্বালানি ও পানি শোধনাগারে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রশাসন। ইরান-সমর্থিত ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীর হামলায় সাময়িকভাবে জ্বালানি ও পানি শোধন কাজ বন্ধ হয়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২০ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে এই হামলা হয়েছে বলে সৌদির জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের জিজান প্রদেশের একটি পেট্রোলিয়াম পণ্য বিতরণের টার্মিনাল, একটি প্রাকৃতিক গ্যাস প্ল্যান্ট এবং লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দরের ইয়াসরেফ শোধনাগারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়েছে।

হামলায় ইয়াসরেফ শোধনাগারের উৎপাদন সাময়িকভাবে হ্রাস পেয়েছে। তবে সৌদি আরামকো এবং চায়না পেট্রোকেমিক্যাল করপোরেশনের যৌথ উদ্যোগ ইয়ানবু আরামকো সিনোপেক রিফাইনিং কোম্পানি থেকে উৎপাদন বৃদ্ধি করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের বলেছেন, গ্রাহকদের সরবরাহে হামলার কোনো প্রভাব পড়বে না।

ইয়েমেনে যুদ্ধরত সৌদি-নেতৃত্বাধীন জোট বলেছে, ধাহরান আল জানুব এলাকার আল-শাকিক পানি শোধনাগার, একটি বিদ্যুৎ স্টেশন ও খামিস মুশাইত এলাকার একটি গ্যাস স্থাপনাও শনিবার রাত এবং রোববার সকালের দিকের হামলার লক্ষ্যবস্তু ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, হুথিদের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আটকে দেওয়ার পর ধ্বংস করা হয়েছে। হামলায় স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।


একাত্তর/এসএ


কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর