সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দিতে পারবেন সৌদি নারীরা

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৬:৫২ পিএম

দীর্ঘকালের রক্ষণশীলতা থেকে সরে আসার পদক্ষেপ হিসেবে আরও এক উদ্যোগ নিয়েছে সৌদি আরবের সরকার। সৌদি নারীরা এখন থেকে সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দিতে পারবেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় নারীদের সিমান্তরক্ষী বাহিনীতে রোগ দেওয়ার নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করেছে। শুক্রবার (২৫ মার্চ) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সাধারণ বিভাগ জানায়, বর্ডার গার্ড বা সীমান্তরক্ষীতে আবেদন শনিবার (২৬ মার্চ) থেকে শুরু হবে। যা চলবে বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত।

জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সৌদির প্রতিরক্ষামন্ত্রণালয় নারী-পুরুষ উভয়ের জন্য সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ তৈরি করে।

সৌদি আরবের সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীসহ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র মেডিকেল সেবায় নারীদের জন্য প্রাইভেট থেকে সার্জেন্ট পর্যন্ত পদ তৈরি করা হয়েছে। সেপ্টেম্বরে সৌদি নারী সেনাদের প্রথম দলটি ১৪ সপ্তাহের বেসিক ট্রেইনিং শেষ করে বের হন।

এর আগে নারীদের ট্রেন চালক হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে সৌদি সরকার। এ জন্য দেওয়া হয় বিজ্ঞাপনও। সেসময় মাত্র ৩০টি পদের বিপরীতে আবেদন পড়ে ২৮ হাজার।

মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশটিতে সম্প্রতি নারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। এরই মধ্যে চলচ্চিত্রসহ সাংস্কৃতিক বিষয়ে নানা পরিবর্তন দেখা গেছে দেশটিতে। নারীরাও উৎসাহ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


একাত্তর/এসএ


ইসরাইলের ঐতিহাসিক ও অত্যন্ত সংবেদনশীল সাধারণ নির্বাচনের প্রাথমিক ভোট গণনায় পূর্বাভাস ছাপিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ একক বৃহত্তম দল হিসেবে উঠে আসার শক্তিশালী ইঙ্গিত মিলেছে। তবে...
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আঞ্চলিক শহর ওয়াঙ্গারাতায় নিজের নির্বাচনি কার্যালয়ের বাইরে এক পরিকল্পিত গাড়ি হামলার শিকার হয়ে মেলবোর্নের হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হেলেন...
যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন নতুন...
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার ইতোমধ্যেই সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাপানে সফররত প্রবাসী...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটে না গিয়ে এককভাবে অংশগ্রহণ করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর