ফিলিপাইনে রাজধানীর পাশে অগ্ন্যুৎপাত, ঝুঁকিতে আট হাজার মানুষ

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৮:২০ পিএম

ফিলিপাইনের রাজধানী মানিলার কাছে একটি লেকে অবস্থিত আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এসময় সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা বাড়িয়ে নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। শনিবার (২৬ মার্চ) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফিলিপাইনের ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি বিভাগ জানিয়েছে, তাল নামের আগ্নেয়গিরি থেকে বিস্ফোরণের পর অগ্ন্যুৎপাত শুরু হয়। এরপর উত্তপ্ত লাভা পানির সঙ্গে মিশতে থাকে। 

ঘটনার পর বিভাগটি ওই এলাকায় সতর্কতার মাত্রা পাঁচের মধ্যে তিন করেছে। মাত্রা পাঁচের মাধ্যমে তীব্র ঝুঁকির ইঙ্গিত দেওয়া হয়। তাল হচ্ছে বিশ্বের ছোট আগ্নেয়গিরিগুলোর মধ্যে অন্যতম।

জানা গেছে, এরই মধ্যে এক হাজার দুইশর বেশি স্থানীয় বাসিন্দাকে দুপুরের আগে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

মেয়র জোয়ান আমো বলেন, এটিতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটলেও বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে আট হাজার নাগরিক ঝুঁকিতে রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আগ্নেয়গিরিটি থেকে বিশাল ছাইয়ের স্তূপ নীল আকাশের দিকে উঠছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তীব্র তাপদাহের মধ্যেই একের পর এক বিস্ফোরণ ঘটছে।


একাত্তর/এসএ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর