স্পেনে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১২

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৫:১৬ পিএম

স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের প্রাণপণ চেষ্টার মধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে।

শুক্রবার (১০ জুলাই) আলমেরিয়া কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  

আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে মৃতের সংখ্যা ছয়জন বলে জানানো হয়েছিল।

প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন অগ্নিনির্বাপক কর্মী ও পাঁচটি ফায়ার ট্রাক কাজ করছে।

এ দাবানলে অন্তত ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে একজন নারী দগ্ধ হয়েছেন এবং আরেকজন ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আঞ্চলিক জরুরি বিভাগের প্রধান আন্তোনিও সাঞ্জ এই মৃত্যুকে ‘এক নজিরবিহীন মর্মান্তিক ঘটনা’ বলে বর্ণনা করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, একটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে পড়ে শুকনো ঝোপঝাড়ে আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

দাবানল ছড়িয়ে পড়ায় কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৫০ জনকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার জন্য স্পেনের মিলিটারি ইমার্জেন্সি ইউনিটকে (ইউএমই) ঘটনাস্থলে মোতায়েন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ভয়াবহ এই দাবানলের মর্মান্তিক পরিণতিতে তিনি গভীরভাবে শোকাহত।

এর আগে মে মাসে তিনি জানিয়েছিলেন, চলতি গ্রীষ্মে দাবানল মোকাবিলায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিনির্বাপণ ব্যবস্থা মোতায়েন করা হবে।

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনোও এ ঘটনাকে ‘একটি ভয়াবহ ট্র্যাজেডি’ আখ্যা দিয়ে বলেন, আমাদের হৃদয় শোকে ভারাক্রান্ত।

বর্তমানে স্পেন তীব্র তাপপ্রবাহের কবলে রয়েছে। আন্দালুসিয়ার বিভিন্ন এলাকায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে তাপপ্রবাহের মাত্রা ও স্থায়িত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি থাকায় বড় ধরনের দাবানলের ঝুঁকি তৈরি হচ্ছে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা এমেট (এইএমইটি) জানিয়েছে, ২০২৫ সাল ছিল স্পেনের ইতিহাসে তৃতীয় উষ্ণতম বছর। ওই বছরে একদিনের সর্বোচ্চ তাপমাত্রার ২৫টি নতুন রেকর্ড সৃষ্টি হয়।

এর আগে চলতি মাসের শুরুতে ভূমধ্যসাগরীয় জনপ্রিয় পর্যটন এলাকা কোস্তা ব্রাভার কাছে আরেকটি বড় দাবানল ছড়িয়ে পড়ে। সে সময় শত শত অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং প্রবল বাতাসের কারণে ১০টি পৌর এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে জনপ্রিয় সমুদ্রসৈকত প্লাতজা দ’আরো’ও ছিল।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী জানা গেছে, গত বছর স্পেনে ভয়াবহ দাবানলে প্রায় চার লাখ হেক্টর জমি পুড়ে যায়, যা দেশটির ইতিহাসে এক বছরে দাবানলে ক্ষতিগ্রস্ত ভূমির সর্বোচ্চ রেকর্ড।

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
দেশের চলমান জ্বালানি সঙ্কট মোকাবিলা ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে ১৫০টি নতুন কূপ খননের বিশাল পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে ৩০টি কূপের খননকাজ শেষ হয়েছে এবং আরও সাতটি কূপের খনন চলমান রয়েছে।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর