দুইটির বেশি সন্তান থাকায় হাজারো কর্মচারীকে শোকজ!

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৮:১২ পিএম

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে দুইটির বেশি সন্তান থাকায় এক হাজার সরকারি শিক্ষক-কর্মচারীকে শোকজ করেছে রাজ্য সরকার।  

সংবাদমাধ্যমে রাজ্য সরকারের কর্মকর্তা এ কে মোডগিল বলেন, তিন সন্তান নেওয়া ওইসব লোকজনকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। অনেকেই এখন বলছেন সরকারি নিয়ম জানতেন না। অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল না।

রাজ্য সরকার বলছে, ২০০০ সালে মধ্যপ্রদেশ সরকারের জারি করা একটি নির্দেশিকার বলে এই শোকজ করা হয়েছে। 

নির্দেশিকায় বলা আছে, কোনো সরকারি কর্মচারী ২০০১ সালের ২৬ জানুয়ারির পর দুটির বেশি সন্তান যদি নেন তাহলে তাদের চাকরি থাকবে না। এদিকে, রাজ্যে শিক্ষা দফতরের দাবি, সরকার ওই নিয়মের কথা কর্মীদের জানায়নি।

বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এনেছেন রাজ্যের এক বিধায়ক। তিনি বিধানসভায় জানতে চান, ২০০০ সালে রাজ্য সরকারের ওই নির্দেশিকা অনুযায়ী এখন পর্যন্ত কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সেই তথ্য খুঁজতে গিয়েই দেখা যায়, মোট এক হাজার জনকে তৃতীয় সন্তান নেওয়ার জন্য শোকজ করা হয়েছে।

সরকারের ওই কাণ্ডে প্রবল ক্ষুব্ধ শিক্ষাক মহলের একাংশ। মোহন সিং নামে এক শিক্ষক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওইরকম একটি শোকজ লেটার আমাদের ধরানো হয়েছে। আমরা জানিয়েছি, চাকরির নিয়োগপত্রে সন্তান নিয়ে কোনো কথা লেখা ছিল না। যাদের নিয়োগপত্রে ওই শর্ত দেওয়া রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার।


একাত্তর/এসএ

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর