পুতিন কন্যাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১০:০৭ পিএম

ইউক্রেনে আক্রমণের ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 

বুধবার (৬ এপ্রিল) হোয়াইট হাউজের এই নিষেধাজ্ঞা জারি করে এক বিবৃতি দেয়। 

নতুন এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে রাশিয়ার শীর্ষ সরকারি ও বেসরকারি ব্যাংকও। 

পুতিনের দুই প্রাপ্তবয়স্ক কন্যা মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভা এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। পুতিন ও তার সাবেক স্ত্রী লুদমিলা শেকরেবনেভার সন্তান তারা।

নতুন এই নিষেধাজ্ঞায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ে এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও রয়েছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এবং বর্তমান প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনও এর আওতায় পড়েছেন।

নিষেধাজ্ঞা সংক্রান্ত বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, এসব ব্যক্তিবর্গ রাশিয়ার জনগণের অর্থে নিজেদের বিত্তশালী করেছেন। এরা ইউক্রেনে পুতিনের যুদ্ধে প্রয়োজনীয় সমর্থনও প্রদান করেছেন।

পুতিনের দুই কন্যাকে ইঙ্গিত করে এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, পুতিনের অনেক সম্পদ তার পরিবারের সদস্যদের নামের আড়ালে গোপন রাখা হয়েছে বলে তাদের বিশ্বাস। এ কারণেই তাদের ওপর এই নিষেধাজ্ঞা বলেও মন্তব্য করেন তিনি। 


একাত্তর/জো

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
ইরানের বিরুদ্ধে বহুল আলোচিত ‘অর্থনৈতিক ডি-ডে’ (Economic D-Day) অভিযানের অংশ হিসেবে নতুন রূপরেখা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। এতে তেহরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা দেশ ও...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর