শ্রীলঙ্কায় অনাস্থা প্রস্তাব আনার হুমকি দিলো বিরোধী দল

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৩:৩৫ পিএম

শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের হুমকি দিয়েছে দেশটির প্রধান বিরোধীদল। চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় যথাযথ পদক্ষেপ না নিলে এ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা সাজিথ প্রেমাদাসা।

প্রেসিডেন্ট গোটাবেয়া রাজাপাকসে হাতে গোণা কয়েকজন মন্ত্রী নিয়ে বর্তমান সরকার চালাচ্ছেন। কারণ এর আগে মন্ত্রিসভার সব সদস্য একযোগে পদত্যাগ করেন। সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকারে যোগ দিতেও অস্বীকার করেছে বিরোধীরা। 

শ্রীলঙ্কার জোট সরকার থেকে ৪১ জন আইনপ্রণেতা বেরিয়ে গেছেন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করছেন। তবে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সংসদে এখনো তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ঋণে জর্জরিত দ্বীপ রাষ্ট্রটি বৈদেশিক মুদ্রার সংকটে ভুগছে।

শ্রীলঙ্কার ডেইলি মিরর জানিয়েছে, রাজাপাকসা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনতে সংসদ সদস্যকের কাছ থেকে সই সংগ্রহ শুরু করেছে বিরোধী দল- এসজেবি। দলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এসজেবি নেতা সাজিথ শুক্রবার পার্লামেন্টে বলেছেন, নির্বাহী প্রেসিডেন্ট ব্যবস্থা রদ করতে হবে। নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা ভাগ করতে হবে। রাজাপাকসাদের ক্ষমতা ছাড়ার যে দাবি তুলেছে জনগণ, সরকারকে তা মানতে হবে। না হলে অনাস্থা প্রস্তাব আনবো।

প্রেসিডেন্ট গোটাবায়ে সব দলকে নিয়ে সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন তা নাকচ করে তিনি আরও বলেন, গোটাবায়েকে প্রেসিডেন্ট পদে রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাবে রাজি হওয়া সম্ভব নয়। প্রয়োজনে অভিসংশনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে হটাতে হবে।


একাত্তর/এআর

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর