শেষ আদেশে মুখ্য সচিবকে বদলি করলেন ইমরান খান

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১১:৫৫ এএম

পার্লামেন্টে অনাস্থা ভোটের ফল বিপক্ষে যাওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়ার পূর্বে ইমরান খান তার মুখ্য সচিব আজম খানকে ‘অ্যাস্টাবলিশমেন্ট ডিভিশনে’ বদলির নির্দেশ দেন। 

শনিবার (৯ এপ্রিল) ইমরানের রাজনৈতিক যোগাযোগ সংক্রান্ত বিশেষ সহকারী শাহবাজ গিল ইমরান খানের শেষ আদেশ নিয়ে টুইটারে একটি পোস্ট করেন। 

সেই পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়ার আগে ইমরান খান তার মুখ্য সচিব আজম খানকে ‘অ্যাস্টাবলিশমেন্ট ডিভিশনে’ বদলির নির্দেশ জারি করেন। অ্যাস্টাবলিশমেন্ট ডিভিশন হলো পাকিস্তান সরকারের মানবসম্পদবিষয়ক শাখা।

‘চূড়ান্ত সততা ও অধ্যবসায়ের’ সঙ্গে দায়িত্ব পালনের জন্য আজম খানের পেশাদারিত্বের প্রশংসাও করেছেন ইমরান খান, জানান শাহবাজ।

জানা গেছে, আজম খানের বদলির আদেশ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি করা হয়েছে। 

পাকিস্তানের মন্ত্রিপরিষদ সচিবালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর সচিব হিসেবে কর্মরত আজম খানকে অ্যাস্টাবলিশমেন্ট ডিভিশনে বদলি করা হলো এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। 


একাত্তর/জো 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে আবারও আদিয়ালা জেলে ফিরিয়ে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যরাতে হঠাৎ কড়া নিরাপত্তায় হাসপাতালে এনে...
দীর্ঘ ৯ মাসের বিরতির পর অবশেষে স্ত্রী বুশরা বিবি ও বোন নোরিন নিয়াজির সাথে দেখার সুযোগ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে অবিলম্বে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর