পুতিন গণহত্যা চালাচ্ছেন, দাবি বাইডেনের

আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১২:২৫ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের আইওয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এই কথা বলেছেন। এ সময় বাইডেন ইউক্রেনে আরো বেসামরিক লোকজন হত্যা এবং দেশটির পূর্বাঞ্চলরে নতুন রুশ আক্রমণের সম্ভাবনা রয়েছে বলেও জানান। খবর রয়টার্সের।

বাইডেন বলেন, আমি এটিকে গণহত্যাই বলব, কারণ নিশ্চিতের পর নিশ্চিত হওয়া যাচ্ছে যে একজন ইউক্রেনীয় হয়ে থাকার চিন্তাই মুছে ফেলতে চাইছেন পুতিন।

রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করায় যুক্তরাষ্ট্রে গ্যাসের ক্রমবর্ধমান মূল্য রোধের পরিকল্পনা প্রসঙ্গে বাইডেন বলেন, প্রায় অর্ধেক পৃথিবী দূরে কোনো এক স্বৈরশাসক যুদ্ধ ঘোষণা করেছে, গণহত্যা চালাচ্ছে —এর জন্য আপনাদের পারিবারিক ব্যয় বৃদ্ধি কিংবা আপনার গ্যাসের ক্রয়ের সক্ষমতা কোনটাই বাড়বে না।

এর আগে, বাইডেন পুতিনকে যুদ্ধাপরাধী বললেও এই প্রথম তিনি ইউক্রেনের ঘটনা বর্ণনা করতে গিয়ে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করলেন। 

বাইডেন বলেন, যদিও আমরা আইনের মাধ্যমে আন্তর্জাতিকভাবেই সিদ্ধান্ত নেব যে এটি গণহত্যা কিনা, তবে আমি নিশ্চিত যে বিষয়টি তাই-ই এবং আমার কাছে নিশ্চিতভাবে সেরকমটাই মনে হচ্ছে।

আরও পড়ুন: ক্রমলিন সমালোচকের ১৫ দিনের কারাদণ্ড

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকেই পশ্চিমাদের বাধা উপেক্ষা করে পূর্ব ইউরোপের দেশটিতে চলছে রুশ সেনাদের সামরিক অভিযান।

ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেৎস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে দাবি করে আসছে রাশিয়া। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়, সম্পূর্ণ বিনা উস্কানিতে রাশিয়া হামলা চালিয়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়ে আসছে।


একাত্তর/আরএ

ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষস্থানীয় রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্রের দায়ে আসিফ মার্চেন্ট নামে এক পাকিস্তানি নাগরিককে...
ইউক্রেনে মস্কোর যুদ্ধের চতুর্থ বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে বুধবার এক ভিডিও কলে চীন ও রাশিয়ার পারস্পরিক সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয়...
ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোয় প্রায় সাড়ে চার ঘণ্টা স্থায়ী এক ম্যারাথন সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, ইউক্রেন অভিযানের পর রাশিয়া আর কোনো যুদ্ধ চায় না, তবে এর জন্য পশ্চিমাদের রুশ স্বার্থের প্রতি ‘সম্মান’ দেখাতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর