পশ্চিমাদের প্রতি ‘অপ্রত্যাশিত পরিণতির’ হুমকি রাশিয়ার

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১২:১৫ পিএম

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্র দেশগুলোকে আনুষ্ঠানিকভাবে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। 

মঙ্গলবার (১২ এপ্রিল) পাঠানো মস্কোর এক আনুষ্ঠানিক কূটনৈতিক নোটে এই হুমকি দেওয়া হয়। কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম এই নোটের কপি হাতে পেয়েছে।

ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস দুই পাতার এই কূটনৈতিক নোটটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে পৌঁছে দিয়েছে। 

এই নোটে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সরবরাহ করা অস্ত্র ইউক্রেন সংঘাতে ‘জ্বালানি যোগাচ্ছে’। আর এর ফলে ‘অপ্রত্যাশিত পরিণতি’ হতে পারে বলে সতর্ক করেছে রুশ কূটনীতিকরা।

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন সামরিক সহায়তা প্যাকেজের খবর ছড়িয়ে পড়তে শুরু করলে ওই কূটনৈতিক নোটটি পাঠানো হয়। অবশ্য এর কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট জো বাইডেন ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেন। প্রথমবারের মতো এই সহায়তা প্যাকেজে রয়েছে দীর্ঘ পাল্লার গোলা বর্ষণ অস্ত্র।

মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা বলেন, রাশিয়ার এই হুমকিকে ইউক্রেনে যে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সামরিক সহায়তা কার্যকর রয়েছে, তার স্বীকারোক্তি হিসেবে দেখা যেতে পারে। 

জানা গেছে, কয়েক দিনের মধ্যেই ইউক্রেন পৌছাবে মার্কিন সহায়তা প্যাকেজের নতুন অস্ত্রের প্রথম চালান। 

এদিকে, পূর্ব ইউক্রেনে অভিযান জোরালো করেছে রাশিয়া। ডনবাস অঞ্চলে কয়েক দিনের মধ্যেই বড় ধরণের হামলা শুরুর আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র তিনশ’ কোটি ডলারের বেশি অস্ত্র সরবরাহ করেছে দেশটিকে।


একাত্তর/জো 

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর