শাহবাজকে হটাতে অনুদান চাইলেন ইমরান

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০১:২৭ পিএম

পাকিস্তানের ক্ষমতায় ফিরতে প্রবাসী পাকিস্তানিদের কাছে অনুদান চাইলেন ইমরান খান। অর্থ সংগ্রহে নতুন একটি ওয়েবসাইটও চালু করেছেন তিনি।

এক ভিডিও বার্তায় প্রবাসীদের কাছে অর্থদানের অনুরোধ জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ- পিটিআই প্রধান। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া ভিডিও বার্তায় ইমরান খান বলেন, শাহবাজ সরকারের পতন ও নতুন নির্বাচনের জন্য আন্দোলনে প্রচুর অর্থ প্রয়োজন। 

এজন্য নামঞ্জুর ডটকম নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে অনুদান সংগ্রহ করছে পিটিআই। ইমরান তার এ প্রচারণার নাম দিয়েছেন হাকিকি-আজাদি। 

বলেছেন, পাকিস্তানের ২২ কোটি মানুষের ওপর একটি দুর্নীতিগ্রস্ত সরকার চাপিয়ে দেয়া হয়েছে। এখন জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে দেশ কে চালাবে- পিটিআই না দুর্নীতিগ্রস্ত শরিফ পরিবার।

বার্তায় দ্রুত নির্বাচনের দাবিও করেন তিনি। সেই সঙ্গে আমেরিকার বিরুদ্ধে তোপ দাগেন ইমরান। তিনি দাবি করেন, আমেরিকার মদতেই শাহবাজ শরিফের সরকার ক্ষমতায় এসেছে।


একাত্তর/এআর


পশ্চিমাদের রাজনীতি, নিরাপত্তা ও অর্থনীতিকে চ্যালেঞ্জ জানিয়ে গড়ে ওঠা জোট সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...
ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. শিরিন মাজারিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।শুক্রবার ভোরে ইসলামাবাদে সাবেক এই মন্ত্রীর বাসভবন থেকে তাকে আটক করা হয়। সাদা পোশাকে...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ইসলামাবাদের মারগাল্লা থানার একজন ম্যাজিস্ট্রেট তার...
ক্ষমতাবানদের স্বেচ্ছাচারিতা, আইনের শাসনের অনুপস্থিতি ও গণতন্ত্রহীনতায় পাকিস্তান ‘বানানা রিপাবলিকে’ রূপ নিচ্ছে বলে এক টুইটবার্তায় এ মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।ইমরান খান...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর