যুদ্ধের জেরে ইউক্রেন ছেড়েছে ৫০ লাখ মানুষ: জাতিসংঘ

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ০৬:১৯ পিএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী সংকটে পড়েছে ইউরোপ। ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। দেশ ছাড়ার অপেক্ষায় আছেন আরও কয়েক লাখ মানুষ।  

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) জানিয়েছে, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারির পর থেকে চলতি মাস পর্যন্ত মোট ৪৭ লাখ ৯৬ হাজার ২৪৫ জন ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংস্থাটি যে পরিসংখ্যান জানিয়েছিল, শুক্রবার (১৭ এপ্রিল) তার সাথে আরও ৫৯ হাজার ৭৭৪ জন নতুন শরণার্থী যুক্ত হয়েছেন, অর্থাৎ একদিনের ব্যবধানে শরণার্থী বেড়েছে ৫৯ হাজার ৭৭৪ জন। 

প্রতিবেশি দেশ পোল্যান্ডে পালিয়ে গেছে কমপক্ষে ২৭ লাখ মানুষ। আর রোমানিয়া পৌঁছেছে ৭ লাখ ২৫ হাজার। 

ইউএনএইচসিআরের পরিসংখ্যান বলছে, শুধু ফেব্রুয়ারি মাসেই প্রায় ৬ লাখ ৪৫ হাজার ইউক্রেনীয় দেশ ছেড়েছে। মার্চে মাসে প্রায় ৩৫ লাখ এবং চলতি এপ্রিল মাসে এখন পর্যন্ত ৭ লাখ ৬০ হাজারেরও বেশি ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়েছে।

যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাদের ৯০ শতাংশই নারী ও শিশু। আর ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষরা সামরিক কাজে যুক্ত হয়েছেন। 

জাতিসংঘের সবশেষ তথ্য মতে, মোট ৩ লাখ ২৯ হাজার ৫২৯ জন ইউক্রেনের নিকটবর্তী সীমান্ত পেরিয়ে স্লোভাকিয়ায় এবং ২২ হাজার ৮২৭ জন শরণার্থী রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের উত্তরে পৌঁছেছে।

সংস্থাটি আরও জানায়, শরণার্থীদের বাইরেও ইউক্রেনে এখনও ৭০ লাখ মানুষ রয়েছেন যারা তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু তারা দেশেই রয়েছেন।  


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর