সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় সহিংসতা, আটক ২৬

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৭:৫৭ পিএম

সুইডেনে উগ্র ডানপন্থী গোষ্ঠী স্ট্রাম কুর্সের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর বিরুদ্ধে চলমান বিক্ষোভ ও সহিংসতায় কমপক্ষে ২৬ জনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সোমবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে জানিয়েছে, সুইডেনে  নররকোপিং শহর থেকে আটজনকে এবং লিংকোপিং থেকে আরও ১৮ জনকে আটক করা হয়।

নরকপিং শহরে প্রায় ১৫০ জন বিক্ষোভকারী পুলিশের দিকে ইট-পাটকেল ছোঁড়ে এবং একাধিক গাড়িতে আগুন দেয়।

নরকপিং পুলিশের বরাতে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, এ সময় বিক্ষোভকারীদের সতর্ক করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। এসব ঘটনায় তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন।  

চলমান সহিংসতায় এখন পর্যন্ত ২৬ জন পুলিশ কর্মকর্তা এবং ১৪ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

রোববার ডেনিশ-সুইডিশ রাজনীতিবিদ রাসমাস পালুদানের নেতৃত্বে অভিবাসন বিরোধী এবং ইসলাম বিরোধী গ্রুপ হার্ড লাইনের সমাবেশকে কেন্দ্র করে চার দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো উভয় শহরে সংঘর্ষ শুরু হয়।

image


এর আগে গত বৃহস্পতিবার সুইডেনের কট্টর দক্ষিণপন্থী গোষ্ঠী স্ট্রাম কুর্স মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআনের একটি কপি পোড়ায় এবং সামনের দিনে তাদের সমাবেশ থেকে আবারও এই কাজ করার পরিকল্পনা করছে। এর বিরুদ্ধে সুইডেনে এবং সুইডেনের বাইরেও এই ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে।

আরও পড়ুন: অনুমোদন ছাড়া বেতার যন্ত্রপাতি স্থাপন না করার অনুরোধ

সুইডেনে স্ট্রাম কুর্সের কোরআন পোড়ানোর বিরুদ্ধে এর আগেও সহিংস বিক্ষোভ হয়েছে। ২০২০ সালেও মালমো শহরে প্রায় একই ধরণের বিক্ষোভের সময় গাড়িতে আগুন দিয়েছিল বিক্ষোভকারীরা এবং দোকানপাটও ভাংচুর করেছিল। 


একাত্তর/আরবিএস  

সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর