পামওয়েল রপ্তানিতে ইন্দোনিয়ার নিষেধাজ্ঞায় বিপাকে বহু দেশ

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০২:৩৮ পিএম

পাম অয়েল রপ্তানিতে ইন্দোনেশিয়ার দেয়া আচমকা নিষেধাজ্ঞায় বড় সংকটের মুখে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো ক্রেতারা। এরই মধ্যে এসব দেশে বেড়ে গেছে ভোজ্যতেলের দাম। 

শুধু ভারতেই এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে পাঁচ শতাংশ। নিত্যপণ্যের বাজারে সম্ভাব্য বড় অস্থিরতা ঠেকাতে দক্ষিণ এশিয়ার দেশগুলো মালয়েশিয়া থেকে আমদানি বাড়ানোর চেষ্টা করলেও, ঘাটতি পূরণে দেখা দিয়েছে শঙ্কা। 

বিশ্বব্যাপী ভোজ্যতেল কেনাবেচার প্রায় ৬০ শতাংশই হয় পাম অয়েল এবং বৈশ্বিক ভোজ্যতেল রপ্তানির এক-তৃতীয়াংশ সরবরাহ করে শীর্ষ উৎপাদক ইন্দোনেশিয়া। তবে, ২৮ এপ্রিল থেকে ইন্দোনেশিয়ার পাম অয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। 

এতে সারাবিশ্বে পাম, সয়াবিন, সূর্যমুখীসহ সব ধরনের ভোজ্যতেলের দাম বেড়ে যাবে বলে আশঙ্কা জানিয়েছে শিল্প পর্যবেক্ষকরা। এটি জ্বালানি ও খাদ্যের উচ্চমূল্যের কারণে এশিয়া এবং আফ্রিকার খরচ-সংবেদনশীল গ্রাহকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে মনে করেন তারা।

বাংলাদেশ ও পাকিস্তান অভ্যন্তরীণ চাহিদার প্রায় ৮০ শতাংশ পাম তেল ইন্দোনেশিয়া থেকে আমদানি করে থাকে। বিশ্বের বৃহত্তম উদ্ভিজ্জ তেল আমদানিকারক ভারতের ক্ষেত্রে এর পরিমাণ প্রায় ৫০ শতাংশ।

পাকিস্তান বলছে, ইন্দোনেশীয় পাম তেলের ঘাটতি পূরণের ক্ষমতা আর কারও নেই। এতে সব দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ভারত বলছে, মূল্যবৃদ্ধিতে তেল পরিশোধকদের কাছে কার্যকরী মূলধনের প্রয়োজনীয়তা বেড়ে যায়। সে সময় দাম কমে আসার আশায় তারা স্বাভাবিকের চেয়ে কম উৎপাদন করে। তবে, সব তেলের দাম এরপর আরও বেড়ে যায়।

প্রতিকূল আবহাওয়া ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে এমনিতেই ভোজ্যতেলের সরবরাহ কম। এখন ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞায় ক্রেতা দেশগুলো বিকল্প উৎস খুঁজতে যেমন বাধ্য, তেমনি বাড়তি দামে তেল কেনার কোনো বিকল্পও তাদের সামনে নেই।

আরও পড়ুন: নওয়াজের পাকিস্তানে ফেরা এখন সময়ের ব্যাপার

যুক্তরাজ্যের বাজার বিশ্লেষকরা বলছেন, ইন্দোনেশিয়ার সিদ্ধান্ত শুধু পাম অয়েলের নয়, বিশ্বব্যাপী অন্যান্য উদ্ভিজ্জ তেলের বাজারও প্রভাবিত করবে।

নিষেধাজ্ঞার খবরে এরিমধ্যে পাম তেলের দাম বাড়তে শুরু করেছে ভারতের বাজারে। পরিস্থিতি মোকাবেলায় জিটুজি বা আন্তঃসরকার আলোচনার চেষ্টা চালাচ্ছে ভারত। নয়তো বিকল্প উৎস মালয়েশিয়ার পাম তেলেরও দাম বাড়বে বলে শঙ্কা তাদের।


একাত্তর/এসি

ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
পূর্ব ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে ভূ-পৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে সৃষ্টি...
পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে সাত দশমিক সাত মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই কম্পন ও এর পরবর্তী কয়েক ডজন আফটারশকের পর অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক...
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর