বিশ্বে করোনায় সংক্রমিতের সংখ্যা ৫১ কোটি ছাড়ালো

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৪:৩৬ পিএম

বিশ্বে করোনাভাইরাসে শনাক্তে সংখ্যা ৫১ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত গেলো ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৭৯৭ জন। একই সময় নতুন করে সংক্রমিত হয়েছেন তিন লাখ ৮২ হাজার ৩৪৪ জন।

আগের দিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা যান ৯৭৭ জন। একই সময় ভাইরাসটিতে সংক্রমিত হন চার লাখ ৫৮ জন।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৯৯ হাজার ৩৫৯ জনে।

আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৪৫ হাজার ৬২৮ জনে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জার্মানিতে ৮৬ হাজার ৯৮০ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে জার্মানিতে। এ সময় দেশটিতে মারা গেছে ১৭১ জন। তবে এখন পর্যন্ত মৃত্যু ও শনাক্তের হিসেবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র।

তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ২৭ লাখ ৩৩ হাজার ৮৬৩ জন। এ ছাড়া মোট মৃত্যু ১০ লাখ ১৮ হাজার ৫৮২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় চার কোটি ৩০ লাখ ৬২ হাজার ৯৭ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু পাঁচ লাখ ২২ হাজার ২২৩ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত তিন কোটি তিন লাখ ৫৫ হাজার ৯১৯ জন এবং মোট মৃত্যু ছয় লাখ ৬২ হাজার ৭৭৭।

আরও পড়ুন: ইউরোপ-আমেরিকায় ছড়াচ্ছে রহস্যময় হেপাটাইটিস

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত দুই কোটি ৮৩ লাখ ১৭ হাজার ৯১৫ জন। এর মধ্যে মৃত্যু এক লাখ ৪৫ হাজার ২৫৭ জন।

পঞ্চম স্থানে উঠে আসা জার্মানিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত দুই কোটি ৪২ লাখ ২৭ হাজার ৬৮০ জন। এর মধ্যে মৃত্যু এক লাখ ৩৪ হাজার ৮১৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা।

 

একাত্তর/আরবিএস  

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রায় দুই বছরের অস্থিরতা কাটিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে দুই দেশই বড় ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে শুরু হয়েছে পূর্ণমাত্রায়...
দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এই প্রেক্ষাপটে, চীন থেকে সামরিক সরঞ্জাম ক্রয়ের বিকল্প হিসেবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উন্নত...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর