ইউরোপ-আমেরিকায় ছড়াচ্ছে রহস্যময় হেপাটাইটিস

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০২:২২ পিএম

রহস্যময় হেপাটাইটিস রোগ ছড়িয়ে পড়েছে ইউরোপ-আমেরিকায়। এতে এক শিশু মারা গেছে, আক্রান্ত হয়েছে কমপক্ষে ১৬৯ জন। এখন পর্যন্ত ১২টি দেশে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এ অসুখ।

সবচেয়ে বেশি ছড়িয়েছে যুক্তরাজ্যে ১১৪ জন। আক্রান্তদের বয়স এক মাস থেকে ১৬ বছর পর্যন্ত। তবে আক্রান্তদের রক্তে প্রচলিত হেপাটাইটিসের জীবাণু না মেলায় বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সম্প্রতি শিশুদের মধ্যে অ্যাকিউট হেপাটাইটিস সংক্রমণের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। যার উৎস, অর্থাৎ সংক্রমণ কী থেকে হচ্ছে তা এখনও অজানা।

সংস্থাটি জানাচ্ছে, এখন পর্যন্ত বিশ্বের মোট ১২টি দেশে ১৬৯টি সংক্রমণের ঘটনার সন্ধান পাওয়া গিয়েছে। এই ১৬৯টি ঘটনার ১১৪টিই আবার ব্রিটেনে।

অন্যদিকে ৭৪টি সংক্রমণেই কমন কোল্ড ভাইরাস বা অ্যাডিনোভাইরাস শনাক্ত ১৯টি এমন কেস পাওয়া গেছে, যেখানে করোনা ও অ্যাডিনোভাইরাস, উভয়ের সংক্রমণই লক্ষ্য করা গেছে।

এই অজ্ঞাত ভাইরাসের সংক্রমণ ইউরোপেই ছড়াচ্ছে বেশি। ব্রিটেন, স্পেন, ইসরাইল, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নরওয়ে, ইতালি, রোমানিয়া, বেলজিয়ামে এই রহস্যময় সংক্রমণের দেখা মিলেছে।

আরও পড়ুন: ৬ থেকে ১২ বছরের শিশুদের টিকা ব্যবহারে ছাড়পত্র দিলো ভারত

ইউরোপের এই ঘটনায় নড়েচড়ে বসেছে আমেরিকা। দেশটির রোগ নিয়ন্ত্রণ দপ্তর সিডিসি এনিয়ে সতর্ক বার্তা দিয়েছে। শিশুদের মধ্যে হেপাটাইটিস দেখা মাত্র কেন্দ্রকে জানাতে বরা হয়েছে।

শিশুদের লিভারে সংক্রমণের বা সেই রকম উপসর্গের কারণে এখনও অজানা। এই সংক্রমণের সঙ্গে করোনা বা কোল্ড ভাইরাসের সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে আমেরিকা।

 

একাত্তর/আরবিএস  

ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ইরানি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতা ও প্রভাবের মুখে টিকতে না পেরে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে সীমান্ত...
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি দীর্ঘ ও বিস্ফোরক খোলা চিঠি প্রকাশ করেছে। মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইআরজিসি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর