দুর্নীতি মামলায় সুচি'র পাঁচ বছরের কারাদণ্ড

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০২:৫৫ পিএম

সামরিক সরকার নিয়ন্ত্রিত মিয়ানমারের একটি আদালত দুর্নীতির দায়ে দেশটির ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে। ব্যাপকভাবে সমালোচিত এ আইনি প্রক্রিয়ার ফলে নোবেলজয়ী এ নেতাকে বাকি জীবন কারাগারেই কাটাতে হতে পারে। 

৭৬ বছর বয়সী এ প্রাক্তন নেতা গত বছরের ফেব্রুয়ারিতে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। তার বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির পাশাপাশি রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসসহ কমপক্ষে ১৮টি অভিযোগ আনা হয়েছে।

ইয়াঙ্গুনের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে ১১.৪ কিলোগ্রাম স্বর্ণ এবং ছয় লাখ ডলার সমপরিমাণ নগদ অর্থ গ্রহণের অভিযোগে বুধবার (২৭ এপ্রিল) তার বিরুদ্ধে এ রায় দেয় আদালত।  

যদিও তার দল এসব অভিযোগকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে। তারা বলছেন, সুচিকে রাজনীতি থেকে অপসারণ করতে এই প্রচেষ্টা।

এদিকে সুচিকে কোথায় রাখা হয়েছে তা জানা যায়নি। অভ্যুত্থানের পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। তার আইন প্রতিনিধিদের জন্যও গণমাধ্যমে কথা বলা নিষিদ্ধ করেছে জান্তা সরকার। 

অন্যদিকে গত মাসে স্বাধীন মিডিয়া আউটলেট 'মায়ানমার নাউ' এ ক্ষমতাচ্যুত নেত্রীর একটি বিরল বার্তা প্রকাশ করে। যেখানে তিনি জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকতে বলেছিলেন।

সূত্রটি জানায়, "তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং আলোচনা চালিয়ে যেতে বলেছেন। বর্তমানে যদি সংলাপের পরিস্থিতি না থাকে, তবে পরিস্থিতি তৈরি হওয়ার আগ সবাইকে পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে বলেন।" 

তার বিরুদ্ধে আরও ১০টি দুর্নীতির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: ভারতে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ নিহত ১১

মিয়ানমারের জান্তা সরকার শান্তিপূর্ণ আন্দোলনের পাশপাশি সশস্ত্র প্রতিরোধের মুখোমুখি হচ্ছে। আন্তর্জাতিকভাবেও ব্যাপক চাপে রয়েছে দেশটির বর্তমান সামরিক সরকার। 

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস বার্মার তথ্য অনুসারে, বর্তমানে দেশটিতে ১০ হাজার ৩০০ জনেরও বেশি লোক আটক রয়েছে, এছাড়া মৃত্যু হাজার ছাড়িয়েছে। 


একাত্তর/আরবিএস   

পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সোমবার পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তির (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরান ও যুক্তরাষ্ট্র এক তীব্র বাকযুদ্ধে লিপ্ত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি এবং সম্মেলনটির অন্যতম...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর