প্রিন্স ফিলিপের শেষকৃত্য শনিবার, যোগ দিচ্ছেন প্রিন্স হ্যারি

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০৭:৫৬ পিএম

আট দিনের রাষ্ট্রীয় শোক শেষে শনিবার রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে চির বিদায় জানাবে ব্রিটেন। 

আনুষ্ঠানিকতা শেষে সেন্ট জর্জেস চ্যাপেলে সমাহিত করা হবে ডিউক অব এডিনবরাকে। শেষকৃত্যে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছেন প্রিন্স হ্যারি। 

বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে মোট দুইবার রাজকীয় সফরের কারণে বাংলাদেশের সাথেও রয়েছে প্রিন্স ফিলিপের ঐতিহাসিক স্মৃতি। 

প্রিন্স ফিলিপকে শেষ বিদায় জানাতে উইন্ডসর ক্যাসেল ও সেন্ট জর্জ চ্যাপেলের সামনে সামরিক বাহিনীর সদস্যদের দিনভর মহড়ায় অংশ নিতে দেখা গেছে।

বাংলাদেশের সাথে ব্রিটেনের নিবিড় সম্পর্কের কারণেই প্রিন্স ফিলিপের মৃত্যু নাড়া দিয়েছে ব্রিটেন ও বাংলাদেশে থাকা কোটি মানুষের হৃদয়। 

উইন্ডসর ক্যাসেলে প্রিন্স ফিলিপের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিনই আসছেন হাজারো মানুষ। ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন তারা। 

ডিউক অব এডিনবরা স্বাধীন বাংলাদেশে ১৯৮৩ সালে শেষবার সফর করেছিলেন। তবে রানী দ্বিতীয় এলিজাবেথের সাথে ১৯৬১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা ও চট্রগ্রাম সফর করেছিলেন প্রিন্স ফিলিপ।  

সদ্য স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে ৮ জানুয়ারী পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে ফেরার আগে ব্রিটেনের রানীর সাথে সৌজন্য সাক্ষাতের সময়ও প্রিন্স ফিলিপের সাথে দেখা হয়েছিলো বঙ্গবন্ধুর।

ব্রিটেনের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে রানী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের ২৫ বছর পূর্তিতে স্মারক ডাক টিকেট ছেপেছিলো বাংলাদেশ। সেই টিকেটে রানীর সাথে ডিউক অব এডিনবরার ছবিও সমান গুরুত্ব পেয়েছিলো।

শেষ বিদায় অনুষ্ঠানে শুধুমাত্র রাজ পরিবারের ৩০ জন অতিথি অংশ নেবেন। সেই তালিকায় ঠাঁই হয়নি খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনেরও।

প্রয়াত রানি এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানের অপেক্ষা করছে সারা বিশ্ব। সোমবার (১৯ সেপ্টেম্বর) আর কয়েক ঘণ্টা পরই কিং জর্জ মেমোরিয়াল চ্যাপেলে চিরনিদ্রায় সমাহিত করা হবে রানিকে। তবে সেখানে একা থাকবেন...
শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর