সেন্ট জর্জ চ্যাপেলে একসাথে সমাহিত হবেন এলিজাবেথ ও ফিলিপ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৬ এএম

প্রয়াত রানি এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানের অপেক্ষা করছে সারা বিশ্ব। সোমবার (১৯ সেপ্টেম্বর) আর কয়েক ঘণ্টা পরই কিং জর্জ মেমোরিয়াল চ্যাপেলে চিরনিদ্রায় সমাহিত করা হবে রানিকে। 

তবে সেখানে একা থাকবেন না রানি। তার পাশেই সমাহিত করা হবে তার স্বামী প্রিন্স ফিলিপকে। 

গত বছরের এপ্রিলে কোভিড মহামারি যখন তুঙ্গে তখন ৯৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন প্রিন্স ফিলিপ। মৃত্যুর পর তার সাময়িক স্থান হয় সেন্ট জর্জ চ্যাপেলের রয়্যাল ভল্টে। ১৭ মাস ধরে সেখানেই রানির জন্য অপেক্ষা করছেন তিনি।

অবশেষে তার অপেক্ষার পালা শেষ হয়েছে। ৭৩ বছরের সংসারজীবনের পর মৃত্যুর পরও পাশাপাশি থাকবেন এলিজাবেথ ও ফিলিপ। 

রানি এলিবাথের বাবা-মা রাজা ষষ্ঠ জর্জ ও রানি এলিজাবেথকেও সমাহিত করা হয়েছে একই চ্যাপেলে। রানির বোন প্রিন্সেস মার্গারেটের কবরও সেখানেই। 

গত বছর অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এমনকি সেখানে তার ছেলেমেয়েদের নাতি-নাতনিরাও উপস্থিত ছিলেন না। পরে অবশ্য ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার মেমোরিয়াল সার্ভিসে পরিবারের সবাই অংশগ্রহণ করেন। 

তবে রানির শেষকৃত্যে পরিবারের সবাই উপস্থিত থাকবেন। সেইসাথে থাকবেন বিশ্বনেতা ও ব্রিটেনের সরকারি কর্মকর্তাসহ প্রায় দুই হাজার মানুষ। 

প্রিন্স ফিলিপের সঙ্গে প্রিন্সেস এলিজাবেথের প্রথম দেখা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রাক্কালে। তখন প্রিন্সেস এলিজাবেথের বয়স মাত্র ১৩, আর ফিলিপের ১৭। 

আরও পড়ুন: আজ রানিকে বিদায় জানাবে বিশ্ব

১৯৪৩ সালে প্রিন্স ফিলিপ আনুষ্ঠানিকভাবে প্রিন্সেস এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেন। তবে তাদের বিয়েতে রাজপরিবারের কেউ কেউ আপত্তি তুলেছিলেন। 

বাগদানের আগে প্রিন্স ফিলিপকে তার গ্রিসের নাগরিকত্ব পরিত্যাগ করতে হয়। ১৯৪৭ সালের ২০ নভেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে বিয়ে করেন এলিজাবেথ ও ফিলিপ।

একাত্তর/এসজে 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রয়াণে এখন শোকার্ত ইরান। গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় নিহত হওয়ার পর, বর্তমানে তেহরানের বিশাল প্রার্থনা হলে রাষ্ট্রীয় মর্যাদায় তার...
রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির শেষকৃত্য শুক্রবার অনুষ্ঠিত হবে। 
এফবিআই প্রকাশিত সাম্প্রতিক কিছু নথিতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এতে বলা হচ্ছে, রানি দ্বিতীয় এলিজাবেথ ১৯৮৩ সালে যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন তখন তার ওপর হত্যার হুমকি ছিল। নথিতে দেখা যায়, আইরিশ...
নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শনিবার রাজ্যাভিষেক হয়ে গেল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। ব্রিটেনের ইতিহাসের অন্যতম বড় ও আড়ম্বরপূর্ণ এই অভিষেক অনুষ্ঠানে কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, সেটা জানলে কপালে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর