ঝটিকা সফরে ইউক্রেনে হলিউড তারকা জোলি

আপডেট : ০১ মে ২০২২, ০৩:৪৬ পিএম

ইউক্রেনের লিভিভ শহরে আকস্মিক সফর করেছেন হলিউড অভিনেত্রী এবং জাতিসংঘের বিশেষ শুভেচ্ছা দূত অ্যাঞ্জেলিনা জোলি। শনিবার (৩০ এপ্রিল) সেখানে যান তিনি।

লিভিভের একটি রেলস্টেশনে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে দেখা করেন জোলি। এ সময় গৃহহারা মানুষদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলেন জোলি। 

তারকা অভিনেত্রী ঘুরে দেখেন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের একাধিক অঞ্চল। বিভিন্ন বোর্ডিং স্কুল ঘরেও দেখেন তিনি। কথা বলেন আশ্রয়হীন শিশুদের সঙ্গে। 

ভাগ করে নেনে তাদের সঙ্গে দুঃখ-যন্ত্রণা। তিনি তাদের প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে আবার তিনি ইউক্রেনে আসবেন এবং অসহায় মানুষদের পাশে থাকবেন।

image


লিভিভ শহরের একটি ক্যাফেতেও বেশ কিছুক্ষণ সময় কাটান এই অভিনেত্রী। অ্যাঞ্জেলিনা জোলিকে হঠাৎ এত কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান ক্যাফেতে আসা বাকি ক্রেতারা।

ছাই রঙের ঢিলেঢালা পোশাকে অত্যন্ত সাধারণ ক্রেতার মতোই ক্যাফেতে ঢুকেন জোলি। পিঠে ছোট ব্যাগ। ক্যাফেতে সবার সঙ্গে হাসি বিনিময় করেন। অটোগ্রাফ দেয়ার আবদারও মেটান।

জোলি কথা বলেন মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গেও। ৪৬ বছর বয়সী এই আমেরিকান অভিনেত্রী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত। 

৪৬ বছরের জোলি বলেন, রুশ আগ্রাসনের মুখে পড়ে এক কোটি ২০ লাখের বেশি ইউক্রেনীয় ঘর-বাড়ি ছেড়েছেন। যা যুদ্ধ শুরুর আগে ইউক্রেনের জনসংখ্যার ৩০ শতাংশ।

image


রাশিয়ার হামলায় কয়েক লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অনেকে দেশ আশ্রয় নিয়েছেন।

সফর নিয়ে জোলি লিখেছেন তার কাছে এটা একটা বিস্ময়কর সফর ছিল। অনেকেই চোখের সামনে তাকে দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেননি। 

সেই সঙ্গে তিনি লিখেছেন ২৪ ফেব্রুয়ারি থেকে লাগাতার রুশ হামলার কারণে সুন্দর এই দেশটি আজ প্রায় বিপন্ন হতে চলেছে।


ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঝটিকা সফরে কিয়েভে পৌঁছেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডারিক মার্জ।...
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
রাশিয়া ও ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধে এবার এক বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কার মুখোমুখি হলো ভারতীয় মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত ভারতের বিখ্যাত ‘কুসুম গ্রুপ’-এর...
ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ বিমান ও ড্রোন হামলা এক নতুন এবং আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। কিয়েভের দুই অংশকে সংযোগকারী অন্যতম প্রধান সেতুতে টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর