আবারও লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিলো আজভ বাহিনী

আপডেট : ০১ মে ২০২২, ০৩:০৯ পিএম

মারিউপোলের ইস্পাত কারখানায় আটকে পড়া সেনারা দেশের জন্য যতক্ষণ প্রয়োজন ততক্ষণ লড়াই চালিয়ে যাবেন। ইউক্রেনের উগ্র ডানপন্থি আজভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার সভিয়াতোস্লাভ পালামার রয়টার্সকে একথা জানিয়েছেন।

৩৯ বছর বয়সী পালামার সাক্ষাৎকার দিয়েছেন আজভস্তাল ইস্পাত কারখানার ভেতর থেকে, যেটি বন্দরনগরী মারিউপোলের ইউক্রেইনীয় যোদ্ধাদের শেষ দূর্গ হিসেবে টিকে আছে।

তিনি জানান, রুশ বাহিনীর সাথে তাদের তীব্র লড়াই চলছে এবং তাদের ওপর বোমা হামলা অব্যাহত আছে। এক পর্যায়ে রুশ বাহিনী বেশ কয়েকটি ট্যাংক ও সাঁজোয়া যান এবং একদল সেনা পাঠিয়েছিল। তবে, যোদ্ধারা সেসব ধ্বংস করে দিয়েছে বলেও দাবি করেন পালামার। 

প্রতিনিয়ত রাশিয়া হামলার কৌশল পাল্টালেও ইউক্রেন সেনারা হাল ছাড়ছেন না। এ সময়, রাশিয়ার ‘মধ্যযুগীয়’ অবরোধে আটকা পড়া বেসামরিক ও সেনাদের সরিয়ে নেয়ার উপায় বের করতে বিশ্বনেতাদের অনুরোধও করেছেন কমান্ডার পালামার।

তবে পালামার ইউক্রেন বাহিনীর কৌশল সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলেননি, কেননা তা শত্রুপক্ষের সুবিধা করে দিতে পারে। তাদের কাছে এখন কী পরিমাণ খাবার ও গোলাবারুদ আছে, তা না বললেও ভেতরে কয়েকশ ইউক্রেইনীয় যোদ্ধা আছে বলেন নিশ্চিত করেছেন তিনি।

গত বছরের মে মাসে মস্কোর বাহিনী হাতে দখল করা দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় শহর মারিউপোলে সফরে গেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (১৯ মার্চ) পুতিন হেলিকপ্টারে করে মারিউপোল যান বলে...
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে বড় ধরনের কলেরা প্রাদুর্ভাবের ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর চিকিৎসা সেবা পতনের দ্বারপ্রান্তে চলে যাওয়ায় এমন ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে সতর্ক...
ইউক্রেনের বন্দরনগরী মাউরিপোলের সবচেয়ে বিশাল শিল্প প্রতিষ্ঠান আজভস্তালের দখল দিতে ভেতরে ঢুকে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী। সোমবার (৯ মে) মস্কোর রেড স্কয়ারে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে...
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিওপোলে অবরুদ্ধ আজভস্তাল ইস্পাত কারখানায় আটকে পড়া সব বেসামরিক নারী, শিশু ও বৃদ্ধকে উদ্ধার করা হয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো...
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর