ওমিক্রনের দুইটি উপ ধরন নিয়ে উদ্বেগ বাড়ছে

আপডেট : ০২ মে ২০২২, ০২:০১ পিএম

করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হবার পর শরীরে তৈরি রোগ প্রতিরোধ ক্ষমতাকে ফাঁকি দিতে সক্ষম ওমিক্রনের দুটি উপ ধরন। তাই শঙ্কা দেখা দিয়েছে করোনার আরেকটি ঢেউয়ের।

তবে যারা টিকা নিয়েছে তারা অনেকটা নিরাপদ বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা। ওমিক্রনের বি.এ পয়েন্ট-ফোর এবং বি.এ পয়েন্ট-ফাইভের নমুনা নিয়ে গবেষণা করা হয়।

গত মাসে এ দুটি সাব-ভ্যারিয়েন্টকে পর্যবেক্ষণে তালিকাভুক্ত করে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এতে আক্রান্ত ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গত বছরের শেষে ওমিক্রনের বি.এ পয়েন্ট-ওয়ানে আক্রান্ত হন তারা। এদের মধ্যে ১৫ জন টিকা নেয়া। বাকিরা টিকা নেননি। বলা হয়, টিকা নেয়া ব্যক্তিরা এ দুটি ভ্যারিয়ন্টকে মোকাবেলায় পাঁচগুণ বেশি শক্তিশালী। টিকা না নেয়ারা ঝুঁকিতে আটগুণ।

আরও পড়ুন: গুলিতে নিহত সামিয়ার পরিবার পেলো ২০ লাখ টাকা অনুদান

দক্ষিণ আফ্রিকার গবেষকরা দেখতে পেয়েছেন ওমিক্রনের দুটি সাব-লিনিয়েজ ভ্যারিয়েন্ট আগের সংক্রমণ থেকে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতাকেও এড়াতে সক্ষম।

এই দুই সাব-ভ্যারিয়েন্টের ক্ষমতা এতটাই বেশি যে নতুন করে সংক্রমণের ঢেউ সৃষ্টি করতে পারে বলেই মনে করছেন গবেষকরা। তবে যারা টিকা নিয়েছেন তারা কিছুটা সুরক্ষা পাবে।

 

একাত্তর/আরবিএস  

অস্বাভাবিক উচ্চসংখ্যক মিউটেশন বা জিনগত পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট। ‘BA.3.2’ নামে পরিচিত এই ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে...
করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু ১ দশমিক ৬ বছর কমেছে। পূর্বে বিজ্ঞানীরা যা ধারণা করেছিলেন, নাটকীয়ভাবে গড় আয়ু তারচেয়ে অনেক বেশি কমেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ...
মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর