প্রথম ভারতীয় নারী হিসেবে আট হাজার মিটারের পাঁচটি শৃঙ্গ জয়

আপডেট : ০৬ মে ২০২২, ০১:২২ পিএম

প্রথম ভারতীয় নারী হিসেবে আট হাজার বা ততাধিক মিটারের পাঁচটি শৃঙ্গের শিখর ছুঁয়ে ফেললেন প্রিয়াঙ্কা। ভারেস্ট, লোৎসে, মাকালু, অন্নপূর্ণা শৃঙ্গ জয় আগেই হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বিকেল নাগাদ কাঞ্চনজঙ্ঘায় সফল আরোহণ করেই ইতিহাস গড়লেন পশ্চিম মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা প্রিয়াঙ্কা মোহিতি।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৫২ মিনিটে বি‌শ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা (৮,৫৮৬ মিটার) জয় করেন ৩০ বছর বয়সী প্রিয়াঙ্কা। সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর দিয়েছেন তার ভাই আকাশ। 

জানা গেছে, প্রিয়াঙ্কা গত বছরের এপ্রিলেই দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা (৮,০৯১) জয় করে ফিরেছিলেন। তার আগে ২০১৩ সালে মাত্র ২১ বছর বয়সে সফল আরোহণ করেছিলেন বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্টে (৮,৮৪৯ মিটার)। ২০১৮ সালে লোৎসে (৮,৫১৬ মিটার) আর ২০১৬ সালে মাকালুর (৮,৪৮৫ মিটার) শিখরে আরোহণ করেছিলেন তিনি। যার জন্য ২০২০ সালে প্রিয়াঙ্কা তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার সম্মান পান।

ছোট থেকেই পর্বতারোহণে ঝোঁক প্রিয়াঙ্কার। কিশোরী বয়সে মহারাষ্ট্রের সহ্যাদ্রি রেঞ্জ আরোহণ দিয়ে সেই যাত্রার শুরু। তারপর উত্তরাখণ্ডের কাছে হিমালয়ের গঢ়বাল পর্বতমালার বান্দরপঞ্চ, হিমাচলের লাহৌল ও স্পিতির মাউন্ট মেন্থোসা। ২০১৬ সালে মাকালুর পাশাপাশি প্রায় ছ’হাজার মিটার উচ্চতার মাউন্ট কিলিমাঞ্জারোও জয় করেছিলেন প্রিয়াঙ্কা।


একাত্তর/এসএ

যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে বুধবার এক অনন্য এবং ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে। মাত্র এক দিনে পর্বতটির দক্ষিণ দিক (নেপাল অংশ) দিয়ে রেকর্ডসংখ্যক ২৭৪ জন আরোহী এভারেস্টের চূড়ায় পা রেখেছেন।...
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর