অফিসে ঘুম বাধ্যতামূলক, দেওয়া হবে বাড়তি বেতনও!

আপডেট : ০৬ মে ২০২২, ১২:০২ পিএম

অফিসে আধাঘণ্টা ঘুমানো বাধ্যতামূলক করেছে ব্যাঙ্গালুরুর এক বেসরকারি কোম্পানি। অফিসে ঘুমের জন্য বেতন দেয়ারও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। 

ব্যাঙ্গালুরুর ওই অফিসে আধ ঘণ্টার ঘুম বাধ্যতামূলক করা হয়েছে সব কর্মীদের জন্য। এ বিষয়ে প্রত্যেক কর্মীকে ই-মেইলের মাধ্যমে নোটিশ জারি করা হয়েছে। 
শুক্রবার (৬ মে) এ খবর জানা গেছে টাইমস নাও এর এক প্রতিবেদনে। 

'ওয়েকফিট'-এর কো ফাউন্ডার চৈতন্য রামালিঙ্গেগোয়া অফিসিয়ালি ই-মেইলের মাধ্যমে এই নোটিশ জারি করেছেন তার অফিসে। 

তিনি ই-মেইলে লেখেন, 'আমরা দীর্ঘ ছয় বছর ধরে মানুষের ঘুমের সামগ্রী বিক্রি করে ব্যবসা করছি। অথচ নিজেরাই ঘুমের সঙ্গে সঠিক বিচার করতে পারছি না। সবার একটু রেস্ট দরকার। সেই কথা ভেবেই আফটারনুন ন্যাপ চালু করার কথা অনেকদিন ধরেই চলছিল। এবার বিষয়টাকে সিরিয়াসলি নিতে হবে। আজ থেকেই কম করে ৩০ মিনিটের ঘুম বা ন্যাপ নিতে হবে সবাইকে। কাজের মধ্যে একটু ঘুম দরকার। এতে শরীর মন ভালো থাকবে। কাজ ভালো হবে।'

বালিশ, মেট্রেস, এই ধরনের জিনিসই পাওয়া যায় ওয়েকফিটে। সবকিছু তৈরি হয় ভালো ঘুমের কথা মাথায় রেখে। এবার তারা নিজেদের অফিসেই চালু করল এই নিয়ম। 


একাত্তর/এসএ

‘স্লিপ ডিভোর্স’ নামে অদ্ভুত এক ট্রেন্ড চালু হয়েছে লন্ডনের কিছু দম্পতির মাঝে। বিবাহ কিংবা সম্পর্কের বিচ্ছেদ ছাড়াই একই ছাদের নিচে আলাদা ঘরে ঘুমানোর এই ট্রেন্ডই হচ্ছে স্লিপ ডিভোর্স।
ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে চলছে অভিনব এক প্রতিযোগিতা। কে কতোক্ষণ শুয়ে কাটাতে পারে তার লড়াই চলছে টানা ৪৬৩ ঘণ্টা ধরে। এর শেষ কোথায় তা এখনো কেউ বুঝতে পারছে না। প্রতিযোগিতায় বিজয়ীর জন্য থাকছে এক হাজার...
দুপুরের আহার কিংবা রাতের খাবার- যেটাই হোক না কেন ভরপেট খেলে ঘুম ঘুম ভাব আসে কমবেশি সবার। বিশেষ করে দুপুরের খাবারের পর খানিকের জন্য হলেও বিছানায় শরীর মেলে ধরতে ইচ্ছে করে অনেকে। ঘরের মধ্যে এই সুযোগ...
মানব শরীরকে বিশ্রামে রাখার অন্যতম উপায় হলো- ঘুম। প্রতিদিনের জীবনচক্রে একটা নির্দিষ্ট সময় ঘুমাতে হয় এক মানুষকে। শরীরকে দিতে হয় বিশ্রাম। না হলে নানা ধরনের শারীরিক কষ্ট ও বিপর্যয়ের মুখোমুখি হতে পারে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর