ঘুমিয়ে থাকার প্রতিযোগিতা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০২ পিএম

ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে চলছে অভিনব এক প্রতিযোগিতা। কে কতোক্ষণ শুয়ে কাটাতে পারে তার লড়াই চলছে টানা ৪৬৩ ঘণ্টা ধরে। এর শেষ কোথায় তা এখনো কেউ বুঝতে পারছে না। প্রতিযোগিতায় বিজয়ীর জন্য থাকছে এক হাজার ইউরো পুরস্কার।

শুরুতে দেখে মনে হতে পারে কোন অসুস্থতা বা ভীষণ পরিশ্রম শেষে বিশ্রাম নিচ্ছেন একদল তরুণ-তরুণী। তবে আদতে তা নয়। এদের কেউই অসুস্থ বা পরিশ্রমী নন বরং সবচেয়ে অলস ব্যক্তির খাতায় নাম লিখিয়েছেন তারা। সে তালিকায় প্রথম হতেই চলছে আলসেমির লড়াই। খবর সিএনএনের।

ইউরোপের দেশ মন্টিনিগ্রোর ব্রেজনা গ্রামে ১২ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই প্রতিযোগিতা।

একজন প্রতিযোগী বলেন, ২০২১ সালে এ প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম। পরিবারের উৎসাহে এবার আসা। তবে এবার প্রতিযোগিতা অনেক কঠিন হচ্ছে। সেবার ১১৭ ঘণ্টা হলেও এবার সময়টা তিনগুণ দীর্ঘ হয়েছে।

শুনে মনে হতে পারে এ আর এমন কী কঠিন কাজ! শুধু তো শুয়ে থাকাই। তবে না, প্রতিযোগিতায় টিকে থাকতে মানতে হবে শর্ত। যেমন, অর্ধেক শুয়ে থাকলেও চলবে না। হতে হবে পুরোপুরি শয্যাশায়ী। প্রতি আট ঘণ্টা পর পর টয়লেটে যাওয়ার জন্য পাওয়া যাবে মাত্র ১০ মিনিটের বিরতি।

আরেকজন প্রতিযোগী বলেন, আমি প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় অংশ নিয়েছি। মূলত নিজের ধৈর্য্য যাচাই করতেই আমার এখানে আসা। আমাদের যা দরকার তার সবকিছুর ব্যবস্থা করছে আয়োজকরা। আমাদের কাজ শুধু শুয়ে থাকা।

শুয়ে থেকে যেকোনো কিছু করা যাবে। যেমন মোবাইল বা ল্যাপটপ ব্যবহার, বই পড়তে পারেন প্রতিযোগীরা।

প্রতিযোগিতায় এতোদিন পর্যন্ত ১১৭ ঘণ্টার রেকর্ড থাকলেও এবার সেটা আরও ১৫ দিন আগেই সে সময় পার হয়েছে। গত ২০ দিন অর্থাৎ ৪৬৩ ঘণ্টা ধরে শুয়েই কাটাচ্ছেন প্রতিযোগীরা। শেষ হবে কবে তা বলতে পারছেন না কেউই।

প্রতিযোগিতার আয়োজক রাদোনজা ব্লাগোজেভিক জানান, সারাবিশ্বে মন্টিনিগ্রোর মানুষজন অলস হিসেবে পরিচিত। সে ধারণাকে ব্যঙ্গ করেই এ আয়োজনের শুরু। এ বছর ২১ জন আবেদন করলেও অংশ নিয়েছেন সাত প্রতিযোগী। প্রতিযোগিতায় জয়ীর জন্য থাকছে এক হাজার ডলার বা ১ লাখ ১৭ হাজার টাকা পুরস্কার।

একাত্তর/আরএ
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর