হোয়াইট হাউজের ইতিহাসে এই প্রথম কৃষ্ণাঙ্গ প্রেস সেক্রেটারি

আপডেট : ০৬ মে ২০২২, ০১:১৬ পিএম

হোয়াইট হাউজের ইতিহাসে প্রথমবারের মতো প্রেস সেক্রেটারি পদে নিয়োগ পাচ্ছেন দেশটির কোনো কৃষ্ণাঙ্গ নাগরিক। বৃহস্পতিবার (৫ মে) কারিন জ্যঁ-পিয়েরেকে গুরুত্বপূর্ণ এ পদে জেন সাকির উত্তরসূরী হিসেবে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম কৃষ্ণাঙ্গের পাশাপাশি স্বীকৃত সমকামী হিসেবেও হোয়াইট হাউজের প্রথম প্রেস সেক্রেটারি হচ্ছেন হাইতিয়ান বংশোদ্ভূত এ নারী।

২০২১ সালের জানুয়ারিতে জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর জেন সাকি জানিয়েছিলেন, তিনি বড়জোর এক বছর প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করবেন। আগামী ১৩ মে এ পদ থেকে ইস্তফা দেবেন তিনি। তার আগেই সাকির উত্তরসূরী মনোনীত করলেন বাইডেন।

বাইডেন প্রশাসনের শুরু থেকেই ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কারিন। তিনি প্রেসিডেন্ট ওবামার হোয়াইট হাউজের পাশাপাশি ২০২০ সালের নির্বাচনী প্রচারণাতেও কাজ করেছেন। প্রগতিশীল পরামর্শক সংগঠন মুভঅন ডট অর্গ-এ প্রধান জনবিষয়ক কর্মকর্তা হিসেবেও দায়িত্বপালন করেছেন কারিন।

এক বিবৃতিতে জো বাইডেন বলেন, এই কঠিন কাজের জন্য কারিন শুধু প্রয়োজনীয় অভিজ্ঞতা, প্রতিভা ও সততা নিয়েই আসেননি, তিনি মার্কিন জনগণের পক্ষে বাইডেন-হ্যারিস প্রশাসনের কাজ সম্পর্কে যোগাযোগের পথে নেতৃত্ব দিয়ে যাবেন।

প্রেস সেক্রেটারি হোয়াইট হাউজের সর্বোচ্চ জনমুখী চাকরি। এ পদে মনোনীত হওয়ার বিষয়ে কারিন বলেছেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই মঞ্চের পেছনে থাকা সম্মান এবং সৌভাগ্যের ব্যাপার।


একাত্তর/এসএ

যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
১১৭ মোমবাতি নিভিয়ে শতায়ুর নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ব্রিটিশ নারী ইথেল ক্যাথারহ্যাম। যুক্তরাজ্যের ইতিহাস পাতায় নিজের নামটি একেবারেই আলাদা করে লিখিয়ে নিলেন তিনি, তিনিই প্রথম কোনো ব্রিটিশ ব্যক্তি,...
ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর