পাঁচ আট হাজারি শৃঙ্গ জিতে প্রিয়াঙ্কার অনন্য রেকর্ড

আপডেট : ০৭ মে ২০২২, ০৪:০৫ পিএম

ভারতের প্রথম কোনো নারী হিসেবে আট হাজার মিটার উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ আরোহণের রেকর্ড গড়লেন প্রিয়াঙ্কা মোহাইত।

বৃহস্পতিবার (৫ মে) স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা জয় করেন ৩০ বছরের প্রিয়াঙ্কা। এরপরই তার নাম উঠে যায় ইতিহাসের পাতায়। 

তার এমন কীর্তিতে তাকে অভিনন্দন জানাচ্ছেন দেশটির সাধারণ মানুষ। পশ্চিম মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা প্রিয়াঙ্কা এর আগে এভারেস্ট, লোৎসে, মাকালু, শৃঙ্গ জয় করেন। 

ছোটবেলা থেকেই পর্বতারোহী হওয়ার স্বপ্ন ছিলো মহারাষ্ট্রের তরুণীর। কিশোরী বয়সে মহারাষ্ট্রের সহ্যাদ্রি রেঞ্জ দিয়ে যাত্রা শুরু করেছিলেন।

image


এরপর একাধিক শৃঙ্গ আরোহণ করেছেন তিনি। প্রায় ছয় হাজার মিটারের উচ্চতার মাউন্ট কিলিমাঞ্জারোও জয় করেছিলেন প্রিয়াঙ্কা।

গত বছর এপ্রিলেই দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা জয় করেন তিনি। আর মাত্র ২১ বছর বয়সে ২০১৩ সালে বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্ট (৮৮৪৯ মিটার) জয় করেন প্রিয়াঙ্কা।

তার আগে, ২০১৮ সালে লোৎসে এবং তার দুই বছর আগে ২০১৬ সালে মাকালু অভিযান সফলভাবে করেছিলেন। 

চার শৃঙ্গ জয়ের পর ২০২০ সালে তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার পুরস্কার পেয়েছিলেন প্রিয়াঙ্কা।


একাত্তর/এসজে
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর