জ্বলছে শ্রীলঙ্কা, বিক্ষোভকারী হত্যার পর এমপি'র আত্মহত্যা

আপডেট : ১০ মে ২০২২, ০৪:১২ পিএম

চলমান গণআন্দোলন মুখে সোমবার পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। এ ঘোষণার পরপরই প্রধানমন্ত্রীর সমর্থক ও সরকারবিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় এখন পর্যন্ত এক সংসদ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ। 

এদিকে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা। জানা যায়, রাজধানী কলম্বোর উপকণ্ঠে বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়েন তিনি। এ সময় দুই বিক্ষোভকারীকে গুলি করেন তিনি, তাদের মধ্যে ২৭ বছর বয়সী এক যুবক মারা যান। এরপর বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি।

বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) ও লঙ্কান সংবাদমাধ্যম স্বরাজ্যঘ জানিয়েছে, মঙ্গলবার (১০ মে) সকালেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি।   

রাজাপক্ষের সমর্থকেরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব হামলায় নারী-শিশুসহ বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীও গুরুতর আহত হয়েছেন। 

image

সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা

অন্যদিকে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার ভাই মাহিন্দা রাজাপাকসের পিতামাতার জন্য নির্মিত স্মৃতিসৌধ ধ্বংস করে দিয়েছে বিক্ষোভকারীরা। হামবানটোটায় তাদের পারিবারিক বাড়িতেও আগুন দেয়া হয়েছে। এছাড়া সাবেক তিন মন্ত্রী ও দুই সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। দেশজুড়ে জারি রয়েছে কারফিউ।

আরও পড়ুন: কুমিল্লায় বাস চাপায় দুই পথচারী নিহত

এরইমধ্যে এসব ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে একাধিক বাড়ি থেকে আগুনের শিখা উঠতে দেখা গেছে। রাস্তায় হাজার হাজার মানুষ সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। 

বৈদেশিক ঋণের চাপে ভেঙে পড়ে দেশটির অর্থনীতি। এ জন্য ক্ষমতাসীনদের দায়ি করছে মানুষ। দেশব্যাপী বিক্ষোভ করছেন নাগরিকরা। বিক্ষোভে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে টেলিভিশন তারাকারা। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাজার ব্যবস্থা। 


একাত্তর/আরবিএস  

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর