ইভাঙ্কার রিসোর্ট প্রকল্পের প্রতিবাদে উত্তাল আলবেনিয়া

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৬:২৭ পিএম

ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প, অন্যদিকে ইউরোপের দেশ আলবেনিয়ায় তাঁর পরিবারের সংশ্লিষ্টতায় একটি বিলাসবহুল পর্যটন কমপ্লেক্স প্রকল্প ঘিরে তৈরি হয়েছে নতুন আন্তর্জাতিক বিতর্ক।

পরিবেশ ধ্বংসের অভিযোগে আলবেনিয়ায় গত এক সপ্তাহ ধরে চলা তীব্র বিক্ষোভ ও প্রতিবাদের পর এবার মুখ খুলেছেন দেশটির প্রধানমন্ত্রী এডি রামা। তবে, এই মেগা প্রকল্প নিয়ে চলমান গণঅসন্তোষকে পাত্তাই দিতে চাননি তিনি। তিনি বলেছেন, এতে পরিবেশ বিপর্যয়ের কোন আশঙ্কা নেই।

এই শুক্রবার মন্টিনিগ্রোয় বলকান নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আলবেনিয়ার প্রধানমন্ত্রী। সেখানে চলমান বিক্ষোভ নিয়ে পশ্চিমা গণমাধ্যমকে ‘অনেক বেশি সতর্কভাবে’ সংবাদ পরিবেশন করার আহ্বান জানিয়ে রামা বলেন, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এখনো কোনো প্রকল্প আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি। প্রথমে আমাদের হাতে চূড়ান্ত প্রকল্পটি আসতে হবে, তারপর তা দেখতে হবে, তারপর আলোচনা করতে হবে। যা এখনো চূড়ান্তই হয়নি, তা নিয়ে আগাম আলোচনা বা উদ্বেগের কিছু নেই।


বিতর্কের কেন্দ্রে ট্রাম্প-কন্যা ও জামাতা:
এনডিটিভি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আনুমানিক ১২০ কোটি (১.২ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের এই বিলাসবহুল রিসোর্ট প্রকল্পটি পরিচালিত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং তাঁর স্বামী জ্যারেড কুশনারের নেতৃত্বে। কুশনারের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘অ্যাফিনিটি পার্টনার্স’ এবং আলবেনিয়ার স্থানীয় প্রতিষ্ঠান ‘সাজান রিয়েল স্টেট ডেভেলপমেন্ট’ যৌথভাবে এই মেগা প্রকল্পের তত্ত্বাবধান করছে।

প্রায় দু’বছর আগে প্রকল্পের ঘোষণা দেয়া হলেও এর অনেক খুঁটিনাটি বিষয় এখনও অস্পষ্ট। তবে সম্প্রতি কুশনারের ইনস্টাগ্রাম পোস্ট, চলতি বছরের শুরুতে বিনিয়োগকারীদের নিয়ে ইভাঙ্কার আলবেনিয়া সফর এবং একটি পডকাস্টে ইভাঙ্কার দেয়া বক্তব্য এই প্রকল্পের সত্যতা বারবার সামনে এনেছে।

পডকাস্টে ইভাঙ্কা জানান, কয়েক বছর আগে আলবেনিয়ার পশ্চিমের জনবসতিহীন আড্রিয়াটিক উপকূলে এক বন্ধুর নৌকায় চেপে ঘুরতে গিয়েছিলেন তিনি ও কুশনার। সেখানকার দ্বীপে সাঁতার কাটার পাশাপাশি পুরো এলাকার নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তখনই তাঁরা এখানে একটি বিশ্বমানের বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনা করেন।


বুলডোজারের প্রবেশ ও পরিবেশবাদীদের তীব্র শঙ্কা:
এতদিন এই পরিকল্পনা কাগজে-কলমে থাকলেও, সম্প্রতি উপকূলে প্রাথমিক প্রস্তুতিমূলক কাজ এবং সৈকত এলাকায় খননকাজের জন্য বুলডোজারসহ অন্যান্য ভারী যন্ত্রপাতি পৌঁছানোর কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একই সাথে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করতে সৈকত এলাকায় বেষ্টনী বা সীমানাপ্রাচীর দেওয়া হয়েছে।

এই ভিডিওগুলো সামনে আসার পরই আলবেনিয়ার পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষ রাজপথে নেমে আসেন। পরিবেশবাদীদের প্রধান অভিযোগ, এই প্রকল্পটি দক্ষিণ অ্যাড্রিয়াটিক উপকূলের পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল ও সংরক্ষিত এলাকা ‘ভজোসা-নার্তা’-র জীববৈচিত্র্যকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। ভিয়োসা-নার্তার নীল আকাশজুড়ে ফ্লেমিঙ্গোসহ হাজার হাজার অতিথি পাখির বিচরণ ও কলকাকলি থাকে।

এটি বিরল প্রজাতির ফ্লেমিঙ্গো, সিল ও কচ্ছপের ডিম পাড়ার প্রধান প্রাকৃতিক স্থান। পরিবেশবাদীদের শঙ্কা, প্রকল্পটির আওতায় সেখানে হোটেল, অ্যাপার্টমেন্ট ও ভিলা নির্মাণের মাধ্যমে প্রায় ১০ হাজার কক্ষের একটি নতুন শহর তৈরি হবে। এর ফলে ওই অঞ্চলের বন্যপ্রাণী চিরতরে বিলুপ্ত হবে এবং আকাশচুম্বী অট্টালিকা নির্মাণের ভিড়ে আলবেনিয়ার নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও আড্রিয়াটিক সাগরের উপকূলরেখা পদদলিত হবে।

পরিকল্পনা অনুযায়ী, উদ্যোক্তারা জনমানবহীন সাজান দ্বীপকেও একটি জমকালো পর্যটন গন্তব্যে রূপান্তরিত করতে চান, যা এক সময় কমিউনিস্ট আমলের একটি গোপন সামরিক ঘাঁটি ছিল।


উন্নয়ন বনাম পরিবেশ: প্রধানমন্ত্রীর অনড় অবস্থান:
বিক্ষোভকারীদের সব দাবি ও শঙ্কাকে নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী রামা উল্টো এর দায় মিডিয়ার ওপর চাপিয়েছেন। তাঁর দাবি, এ পরিকল্পনায় বিশ্বের ‘শীর্ষ’ পরিবেশ বিশেষজ্ঞরা যুক্ত আছেন এবং উদ্দেশ্য হলো প্রকৃতিকে অক্ষুণ্ণ রেখে ‘অনন্য কিছু একটা তৈরি করা’।

প্রধানমন্ত্রী রামা পাল্টা যুক্তি দিয়ে বলেন, পরিবেশগত সুরক্ষার কথা মাথায় রেখেই প্রকল্পটি সাজানো হয়েছে। এটি বাস্তবায়িত হলে আলবেনিয়ায় আন্তর্জাতিক পর্যটকদের উপস্থিতি বিপুল পরিমাণে বাড়বে, যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি উপকূলীয় এলাকায় নতুন নতুন কর্মসংস্থান ও ব্যবসার ক্ষেত্র তৈরি করবে। তবে হোটেল নির্মাণের জন্য নির্ধারিত জমির মালিকানা অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং পরিবেশের অপূরণীয় ক্ষতির আশঙ্কা নিয়ে আলবেনিয়ার সাধারণ মানুষের ক্ষোভের আগুন এখনই নিভছে না।

এআরএস
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে গত দুই দিন ধরে নজিরবিহীন গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ইরানের সমর্থনে স্লোগান দিচ্ছেন, কেউ আমেরিকার পক্ষে দাঁড়াচ্ছেন, আবার...
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন।
নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সহিংসতা মোকাবিলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চপর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর