প্রধানমন্ত্রী পেয়েই প্রেসিডেন্টের পদত্যাগ দাবি লঙ্কানদের

আপডেট : ১৩ মে ২০২২, ০৩:১৫ পিএম

অস্থির শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্টের সরকারি বাসভবনে শপথ নেন তিনি। 

এরপরও কারফিউ উপেক্ষা করে এবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে রাজপথে বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির আন্দোলনকারিরা। 

এদিকে, শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মাহিন্দার ছেলেসহ আরও ১৫ জনের উপরও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অর্থনৈতিক সংকট ঘিরে সহিংস বিক্ষোভে টালমাটাল শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হয়েছেন রনিল বিক্রমাসিংহে। তাঁকে শপথ পড়ান প্রেসিডেন্ট গোটাবায়ে। যিনি মাহিন্দার ভাই। 

পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী ও শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টি-ইউএনপির শপথ অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট ভবনে। এরপর কলম্বোয় একটি মন্দির পরিদর্শন করে দায়িত্ব বুঝে নেন তিনি।

এরমধ্যে দিয়ে গণবিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হওয়া প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের স্থলাভিষিক্ত হলেন তিনি। 

এর আগে প্রেসিডেন্ট গোটাবায়ের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন রনিল। তবে, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিলেও দেশটির চলমান অচলাবস্থা শিগগিরই কাটছে না বলে মনে করা হচ্ছে। 

কারণ, প্রেসিডেন্টের পদত্যাগ ছাড়া জাতীয় ঐক্যের সরকারে যোগ না দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির বিরোধী দলগুলো।

একইসাথে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে কারফিউ উপেক্ষা করেই কলম্বোয় তাঁর কার্যালয়ের বাইরে বিক্ষোভ চলছে। 

রাজাপাকসে পরিবারের কেউ সরকারে থাকুক সেটা কোনোভাবেই চান না বিক্ষোভকারীররা। সেই দাবির কথাই বারবার জানাচ্ছেন আন্দোলনকারিরা। 

এদিকে, বিক্ষোভকারীদের উপর সরকার সমর্থকদের হামলার জেরে শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 

মাহিন্দার ছেলে নামাল ছাড়াও এ তালিকায় রয়েছেন তার ১৫ সহযোগী। এসবের মধ্যে নিরাপত্তা শঙ্কার কারণে রাজধাণী কলম্বো ছাড়ে গ্রামের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন লঙ্কানরা। 

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে সাত ঘন্টার জন্য কারউফিউ তুলে নেয়া হয়। এরপরই শহর ছাড়া মানুষের ঢল নামে বাসস্টেশনে। বেলা গড়াতে গড়াতে মানুষের ভিড়ও বাড়তে থাকে। 

এছাড়া, বাধ্য হয়ে শহরে থেকে যাওয়া মানুষ এই সময়ের মধ্যে সেরে নিয়েছেন প্রয়োজনীয় কেনাকাটা। তেলের পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন।

গত এপ্রিল মাস থেকে চরম অর্থনৈতিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কা। তখন থেকে রাজাপাকসেদের বিরুদ্ধে সরব হয়ে রাজপথে নেমেছেন বহু মানুষ। 

এই রাজনৈতিক টানাপড়েনের মধ্যে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মাহিন্দা। তার পর থেকেই চরম নৈরাজ্য শুরু হয় দেশটি জুড়ে। জ্বালিয়ে দেয়া হয় এমপি-মন্ত্রীদের বাড়ি।


একাত্তর/এআর

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর