অশান্ত শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী রনিলকেও প্রত্যাখান

আপডেট : ১৩ মে ২০২২, ০৮:০৫ পিএম

নতুন প্রধানমন্ত্রী নিয়োগের পরও শান্ত হয়নি শ্রীলঙ্কা। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নিয়োগ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে আবারো বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী জোট এবং বিরোধী দলীয় নেতাকর্মীরা।

এরমধ্যেই মন্ত্রিসভা গঠনেও হিমশিম খাচ্ছেন বিক্রমাসিংহে। জনরোষের কথা বিবেচনায় নিয়ে কোন সংসদ সদস্য বা বিশিষ্ট ব্যক্তিরা মন্ত্রিসভায় যেতে চাচ্ছেন না। বলে দায়িত্ব নেয়া শুরুতেই দারুণ চ্যালেঞ্জ আর চাপের মুখোমুখি হয়েছেন পোড়খাওয়া রাজনীতিবিদ রনিল।

আর্থিক বিপর্যয়ের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্টের পদ্যাত্যাগের দাবিতে শুক্রবার আবারো বিক্ষোভে অংশ নিয়েছে শ্রীলঙ্কার প্রধান বিরোধীদল সমগী জনা বালাওয়েগয়ার রাজনীতিকরা।

সপ্তাহব্যাপী বিক্ষোভকারী-সরকার সমর্থকদের মধ্যেকার সংঘাতে নয়জন নিহত হয়। আহত হয় তিনশ’র বেশি। সংঘাতের জেরে সোমবার প্রেসিডেন্টের বড় ভাই মাহিন্দা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হন। প্রাণ বাঁচাতে আশ্রয় নেন সামরিক ঘাঁটিতে।

বৃহ্স্পতিবার বিরোধী দলীয় প্রবীণ রাজনীতিক রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। দ্বীপরাষ্ট্রের আর্থিক, রাজনৈতিক সংকট নিরসনে প্রেসিডেন্টের এ পদক্ষেপ কোনো কাজেই আসেনি।

সংসদ সদস্য ও প্রধান বিরোধীদল সমগী জনা বালাওয়েগয়ার জ্যেষ্ঠ সদস্য এরান বিক্রমরত্নে বলেন, এটা স্পষ্ট যে নতুন প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট নিয়ন্ত্রণ করছেন। লঙ্কাবাসীর দাবি, সব রাজাপাকসেরা বাড়ি ফিরে যাক। লক্ষ্য বাস্তবায়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

এক মাস ধোরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আসা আন্দোলনকারীরাও নতুন প্রধানমন্ত্রীর নিয়োগ প্রত্যাখ্যান করেছেন। বিক্ষোভকারী চামলগে শিবকুমার জানান, মানুষের জন্য ন্যায় বিচার, মানুষের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে। প্রে

সিডেন্ট গোটাবায়া রাজাপাকসেক উৎখাতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে লঙ্কান ব্যবসায়ী জোটও। জনবিক্ষোভ ছাড়াও মন্ত্রিসভা গঠনে হিমশিম খাচ্ছেন বিক্রমাসিংহে। তার দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির সংসদে একটি মাত্র আসন।

জোট সরকার গঠনে বিরোধীদের উপর নির্ভর করতে হচ্ছে তাকে। বিরোধী আইনপ্রণেতা হার্শা ডি সিলভাকে অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আহ্বান জানালে তিনি তা প্রত্যাখ্যান করলে বিষয়টি প্রকাশ্যে আসে।


একাত্তর/এসএ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত লডাউনে চলে গেছে ভারতের...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর