শ্রীলঙ্কায় কারফিউ প্রত্যাহার

আপডেট : ১৪ মে ২০২২, ০৩:৫১ পিএম

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন তিনি। এর মাঝে খবর পাওয়া গেলো শনিবার (১৪ মে) দুপুর ১২ টা নাগাদ দেশটিতে জারি রাখা কারফিউ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

দেশটির অর্থনীতি কার্যত অচল হয়ে পড়ার কারণে সোমবার (৯ মে) বিক্ষোভে জড়ো হন লাখো জনতা। সেখানে সরকার সমর্থকরা আন্দোলনকারীদের মারধর শুরু করলে ক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র। শুরু হয় দাঙ্গা। প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগের দাবিতে চলা শান্তিপূর্ণ আন্দোলন পরিশেষে ভয়ংকর পরিস্থিতির দিকে চলে যায়। মাহিন্দা রাজাপাকসের পদত্যাগ সত্ত্বেও আন্দোলন চালিয়ে যায় বিক্ষুব্ধরা। আন্দোলন-বিক্ষোভের মধ্য দিয়ে দীর্ঘদিনের জমানো ক্ষোভ উগড়ে দেয় শ্রীলঙ্কার সব শ্রেণিপেশার মানুষ।

দুই দিনের সহিংসতায় দেশটিতে নয়জন নিহত হন। সংঘর্ষে আহত হন আরও তিনশ জনের মতো। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে কারফিউ জারি করে দেশটির সরকার। এমনকি বিশৃঙ্খলাকারীদের দেখামাত্রই গুলি করারও নির্দেশ দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে সাধারণ মানুষের আন্দোলন-বিক্ষোভ ঠেকাতে কয়েক দফায় কারফিউ জারি করা হয় কলম্বোতে। আটকও করায় শতাধিক মানুষকে।

আন্দোলনের মুখে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করলেও এখনো প্রেসিডেন্ট পদে বহাল তবিয়তে আছেন তার ভাই গোতাবায়া রাজাপাকসে।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর শ্রীলঙ্কাকে এবারই চরম অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হচ্ছে। এর বড় কারণ বৈদেশিক মুদ্রার অভাব। করোনা মহামারি সামাল দিতে না পারায় আরও নাজুক অবস্থার সৃষ্টি হয় দেশটিতে। যার ফলে বেড়ে যায় তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম। এতে ক্ষিপ্ত হয়ে উঠে সাধারণ মানুষ।

দেশের কঠিন পরিস্থিতিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নিযুক্ত হন রনিল বিক্রমাসিংহে। ৭৩ বছর বয়সী এই নেতা মঙ্গলবার পার্লামেন্টে অধিবেশন শুরু হওয়ার আগেই মন্ত্রিসভা গঠন করবেন বলে আশা করা হচ্ছে।


একাত্তর/এসএ


যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর