শিরিন হত্যার নিন্দা জানালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

আপডেট : ১৫ মে ২০২২, ১২:৫০ এএম

আল-জাজিরার সাংবাদিক ও ফিলিস্তিনি নাগরিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা ও আরেক সাংবাদিক আহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সংস্থাটির পক্ষ থেকে এ ঘটনার সচ্ছ ও স্বাধীন তদন্তেরও দাবি জানানো হয়েছে।

গেলো বুধবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরাইলি সামরিক অভিযান কভার করার সময় আবু আকলাকে (৫১) গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী। আকলেহের সাথে উপস্থিত আরেক সাংবাদিক আলী আল সামুদিকও গুলি করে তারা। তবে গুরুতর আহত সামুদিক আপাতত শঙ্কামুক্ত বলে জানা গেছে।   

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার (১৩ মে) এক বিবৃতিতে জাতিসংঘ এ নিন্দা জানায়।

নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, আমরা নিরাপত্তা পরিষদের সদস্যরা নিহতের পরিবারের প্রতি সহানুভূতি ও গভীর সমবেদনা জানাচ্ছি। এ ঘটনার স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা পরিষদ বেসামরিক নাগিরকদের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা দেয়ার জোর দাবি জানাচ্ছে। এছাড়া পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়।

আরও পড়ুন: সুকুমারের মেয়ে অতশীর ফোন সূত্রেই মেলে পিকের খোঁজ

এদিকে শুক্রবার আবু আকলার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় আবার হামলা চালায় ইসিরাইলি সেনারা। সেখানে উপস্থিত থাকা ফিলিস্তিনিদেরও ছাড় দেয়নি ইসরাইল। আহত হয়েছেন অনেকে। 

এরইমধ্যে এ ঘটনা নিন্দা জানিয়েছে, রাশিয়া, ইরান, তুরস্কসহ ইউরোপের অধিকাংশ দেশ। 


একাত্তর/আরবিএস  

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর